,

ভূপতির নাতনিকে বিয়ে করছেন প্রভাস

news-image

বিনোদন ডেস্ক : কবে বিয়ে করবেন প্রভাস, আর করলেও কার সঙ্গে? লাখ টাকার এই প্রশ্নের উত্তর পাওয়া গেল। শোনা যাচ্ছে বিয়ে করতে রাজি হয়েছেন বাহুবলি খ্যাত প্রভাস। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিয়ের কথাবার্তা নাকি ঠিক করছে প্রভাসের পরিবার।

কিন্তু, পাত্রীটি কে? বাহুবলি টু ছবির পরে শোনা যাচ্ছিল ছবির নায়িকা আনুশকা শেট্টির সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন প্রভাস। সোশাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা কম হয়নি। অনেকে বলাবলি শুরু করেন, আনুশকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন প্রভাস। কিন্তু, না। আনুশকা নন, প্রভাসের বিয়ের কথা চলছে সিমেন্ট ব্যবসায়ী ভূপতি রাজার নাতনির সঙ্গে। ওই ব্যবসায়ী নিজে নাকি বিয়ের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবে সাড়া দিয়েছে প্রভাসের পরিবার। শুরু হয়েছে কথাবার্তা।

বাহুবলি সিরিজের প্রথম ছবিটির পর প্রভাসের কাছে নাকি প্রায় ৬০০০ বিয়ের প্রস্তাব এসেছিল। ক্যারিয়ারের দিকে তাকিয়ে তখনই কারোর সঙ্গে মালাবদল করতে চাননি তিনি। কিন্তু, এবারে হয়তো বিয়ের পিঁড়িতে বসতে দেখা যাবে এই তারকাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে