,

শুভশ্রীকে ফ্ল্যাট থেকে বের করে দিয়েছেন রাজ!

news-image

বিনোদন ডেস্ক : প্রেম করছেন নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এটা প্রায় সবারই জানা। তাদের সম্পর্ককে ঘিরে নানা রটনা প্রায়ই মিডিয়ায় আসে। কিছুদিন আগে খবর রটেছিল তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে। শুধু তাই নয় মিমি-শুভশ্রী আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও খবর চাউর হয়েছিল। যদিও তা অস্বীকার করেন মিমি-শুভশ্রী। এমনকি পরবর্তীতে চ্যাম্প সিনেমার ট্রেইলার প্রকাশের পর রাজকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে শুভেচ্ছা জানান শুভশ্রী। আর ‘লাভ ইউ’ বলে তার প্রতিউত্তর দিয়েছিলেন রাজ।

এবার নতুন গুঞ্জন, নির্মাতা রাজ চক্রবর্তী নাকি প্রেমিকা শুভশ্রীকে তার ফ্ল্যাট থেকে বের করে দিয়েছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত শুক্রবার সকালে শুভশ্রীকে রাজের হাইল্যান্ড পার্কের ফ্ল্যাট থেকে বের করে দিয়েছেন তিনি। এ সময় রাজ নাকি বলেন, ‘আমি খুব ইমোশনাল মানুষ কিন্তু তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমার নানারকম মানসিক সমস্যা হচ্ছে। আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছি। তুমিও ফ্ল্যাট ছেড়ে চলে যাও। আমার ড্রাইভার তোমাকে বাড়ি ছেড়ে আসবে। আর প্লিজ পায়ে পড়ছি, দয়া করে তোমার পরিবারের লোক যেন মিডিয়ায় খবরটা না দেয়।’

এর আগে মিমির আত্মহত্যা চেষ্টার খবরটি সাংবাদিকদের জানিয়েছিল টলিউডের এক প্রযোজক। এবারের খবরটিও এই প্রযোজক না জানতে পারেন সেটি সতর্ক করে রাজ শুভশ্রীকে বলেন, ‘ও আগেরবার পত্রিকাগুলোকে ফোন করে জানিয়েছিল এবার যেন তোমার পরিবারের কেউ ওই প্রযোজককে কিছু না জানায়।’

রাজের এমন আচরণে স্তম্ভিত শুভশ্রী। এক বাক্যে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ও মিডিয়াকে না জানানোর কথা যে রাজ বলতে পারেন তা নাকি ভাবতেই পারছেন না এ অভিনেত্রী।

শোনা যায়, গত মার্চ মাসে রাজের হালি শহরের বাড়িতে আশীর্বাদও হয়েছে রাজ-শুভশ্রীর। তাদের ঘনিষ্ঠ বন্ধুদের মোবাইলে সেই ছবিও রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে