,

আখাউড়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে পৌরশহরের দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমান। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. শামছুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. কফিল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদরাসার প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক ছাত্রছাত্রী উপস্থিত ছিল। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, ২০১৭ সনে এসএসসি পরীক্ষায় আখাউড়া উপজেলার ফলাফল খুবই হতাশা জনক। যা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে ২য় সর্বনিম্ন ফলাফল। এত বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অকৃতকার্য হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। আগামী বছর ফলাফল ভালো করার লক্ষ্যে  ছাত্রছাত্রীর নিয়মিত বিদ্যালয়ের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক শিক্ষিকা আরও বেশি দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, ২০১৭ সনে আখাউাড়া উপজেলার ১হাজার ৯শ ৭১ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৯শ ১৮জন ছাত্রছাত্রী পাশ করেছে। গড় পাশের হার ৪৭.৪৯। জিপিএ-৫ পেয়েছে ২০ জন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে