বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিষ্ঠ হয়েই হাঁটতে শুরু করল এই শিশু! (দেখুন ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : মানব সমাজে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর পরই কী কী করতে পারে? এমন প্রশ্ন করলে প্রায় সবার কাছ থেকে একই ধরনের উত্তর মিলবে৷ সদ্যোজাতর চোখও ফোটে না৷ কান্না ছাড়া আর কী-ই বা পারা সম্ভব! এ যাবৎকাল সদ্যোজাতর এমন স্বভাবেই অভ্যস্ত হয়ে উঠেছে মানুষের চোখ৷ কিন্তু এবার যা ঘটল, তাকে চিকিৎসকরা ‘মিরাকল’ ছাড়া আর কিছুই বলতে পারছেন না৷

ভূমিষ্ঠ হওয়া মাত্রই নাকি হাঁটতে পারছে এই শিশু! এও সম্ভব? নিজের চোখকেই বিশ্বাস করা কঠিন হয়ে পড়ছে যে! কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও তো সেই প্রমাণই দিচ্ছে৷ হাসপাতালের বিছানায় প্রসবের পরই ভিডিওটি রেকর্ড করা হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে নার্সের হাতে ভর দিয়ে দিব্যি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে সে৷ এ সত্য যেন বিজ্ঞানের সব তথ্যকে এক্কেবারে গুলিয়ে দিয়েছে৷ সদ্যোজাতর হাড় অত্যন্ত নরম হওয়ায় তার ঘাড় সোজা হতেও কয়েক মাস সময় লাগে৷ হাত, পায়ের হাড়ও নরম হওয়ায় চলা ফেরার প্রশ্নই ওঠে না৷ আড়াই-তিন বছরের আগে সাধারণত শিশুরা একেবারেই হাঁটতে পারে না৷ আর সেখানে জন্মের পরমুহূর্তেই এমন কাণ্ড তাক লাগিয়ে দিয়েছে বিশেষজ্ঞদেরও৷ ভিডিও কোথাকার, তা এখনও স্পষ্ট নয়৷ তবে সোশ্যাল মিডিয়ায় এই ওয়ান্ডার চাইল্ডের কাণ্ড-কারখানা আপাতত ভাইরাল হয়ে গেছে৷

টিভির পর্দায় অনেক সময় সদ্যোজাতদের নিয়ে মজার বিজ্ঞাপন তৈরি হয়৷ দেখানো হয়, শিশু ভূমিষ্ঠ হয়েই কখনও চিকিৎসকের স্মার্টফোন ঘাঁটছে, আবার কখনও কথা বলতে শুরু করে দিচ্ছে৷ সেসব বিষয় কাল্পনিক হলেও দর্শকরা ভালই উপভোগ করেন৷ কিন্তু এমন বাস্তব কি অতীতে কারও চোখে পড়েছে? কে জানে৷ নেটিজেনদের অনেকেই মজা করে লিখেছেন, ৪জি-র জমানায় জন্মের পর এভাবেই দ্রুত বড় হয়ে যাচ্ছে শিশু৷ অনেকে আবার সদ্যোজাতকে ‘স্পেশাল’ মনে করে ঈশ্বরের চমৎকার বলে আখ্যা দিচ্ছেন।

https://youtu.be/jNF0i6XIWiU

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ