,

গুলির শব্দে জ্ঞান হারালেন মিম!

news-image

 

বিনোদন ডেস্ক :তীব্র গরমের মধ্যেও কলকাতায় সৃজিত মুখার্জি পরিচালিত ‘ইয়েতি অভিযান’ ছবির শুটিং চলছিল। শুটিংয়ের জন্য বানানো হয়েছিল হিমঘর। সবদিক থেকে পুরোপুরি বন্ধ ঘরটি। বাইরের কোনো আলো নেই, নেই বাতাস যাবার কোন ব্যবস্থা।
এরকম ঘরে প্রবেশ করে শত্রুদের ওপর হামলা চালাবেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম। আর তখনই ঘটল বিপত্তি। গুলি না করে বরং গুলির আওয়াজেই জ্ঞান হারান নায়িকা!
প্রায় পাঁচ মিনিট এমন অবস্থায় ছিলেন জানিয়েছেন মিম। নায়িকা জ্ঞান হারালে স্পটে তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন সবাই। পরিচালক সৃজিত মুখার্জি অন্যদের সহযোগিতায় দ্রুত মিমকে সেটের বাইরে নিয়ে যান। পরে অল্প সময়েই স্বাভাবিক হয়ে ফের শটের জন্য প্রস্তুত হন মিম।
ইয়েতি অভিযান ছবিটি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে। সম্প্রতি ছবির কাজ করে ঢাকায় ফিরেছেন মিম।
এ ব্যাপারে মিম বলেন, শুটিংয়ে গুলির শব্দ খুব বিকট হয়ে কানে লাগছিল। পাশাপাশি যে হিমঘর বানানো হয়েছিল সেটি অত্যধিক ঠাণ্ডা হবার ফলে এরকম হয়। তবে ঘটনা যাই হোক। এতো বড় মাপের পরিচালকের ছবিতে কাজ করতে পেরে ব্যাপক আনন্দিত হালের এ নায়িকা।
‘কাকাবাবু’ নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ। আরো অভিনয় করছেন যীশু সেনগুপ্ত ও চিত্রনায়ক ফেরদৌস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে