,

অভিনেত্রী শ্বেতার মৃত্যু গুজব

news-image

 

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। এ নিয়ে জলঘোলা কম হয়নি।

এবার ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। তবে এ খবর মিথ্যে, গুজব বলে জানিয়েছেন শ্বেতার স্বামী অভিনব কোহলি।

‘দঙ্গল’ সিনেমার অভিনেত্রী সাক্ষী তানওয়ার ছবি সম্বলিত একটি ফেসবুক পেজে জানানো হয়, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অভিনেত্রী শ্বেতা তিওয়ারি মারা গেছেন। এরপরই ভুয়া খবরটি ছড়িয়ে পড়ে। যদিও সত্যি খবর প্রকাশের পর ওই পেজ থেকে স্ট্যাটাসটি মুছে ফেলা হয়।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে শ্বেতার স্বামী অভিনব জানিয়েছেন, শ্বেতার এমন খবর রটার পর অসংখ্য ফোন কল পাচ্ছি। শ্বেতার মৃত্যু খবরটি ভুয়া। শ্বেতা সম্পূর্ণ সুস্থ রয়েছে। তবে এ ব্যাপারে শ্বেতা কোনো বক্তব্য দেয়নি।

বিগ বস চতুর্থ পর্বের বিজয়ী শ্বেতা তিওয়ারি। ২০০৪ সালে বলিউডের ‘মাধুশি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর পাঞ্জাবি, মারাঠি, কণ্নড়, উর্দু ভাষার সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে