,

নুসরাতের ‘আল্লাহ মেহেরবান’ সরাতে আইনি নোটিশ

news-image

বিনোদন ডেস্ক :জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত যৌথ প্রযোজনার ‘বস ২’ সিনেমার ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের আইটেম গান অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (২৮ মে)সুপ্রিমকোর্টের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন।

তিন দিনের মধ্যে আল্লাহ মেহেরবান গানটি ইউটিউব থেকে রিমুভ করতে হবে এবং চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করতে হবে না হলে জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে বলা হয়।

তথ্য মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, আইজিপি ও সেন্সরবোর্ডের চেয়ারম্যান বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।

পরে নোটিশ প্রেরণকারী আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান জানান, আল্লাহর নামে মদ ও স্বল্প পোষাকে নারীদেহ প্রদর্শনীতে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে। এ গানের চিত্রায়ন ও দৃশ্যায়নের মাধ্যমে আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। অতিদ্রুত ইউটিউব থেকে এ ভিডিও সম্বলিত গানটি রিমুভ (অপসারণ)করতে বলা হয়েছে।

সুপ্রিমকোর্টের আইনজীবী মো. আজিজুল বাশারের পক্ষে তিনি এ আইনী নোটিশ পাঠিয়েছেন বলেও জানান হুজ্জাতুল ইসলাম খান।

ভারতের জিৎ এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত জাজ মাল্টিমিডিয়ার এই ভিডিওটি প্রকাশের চব্বিশ ঘন্টা না পেরোতেই সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

সুফিয়ানা ধাঁচের গানটিতে একটু খোলামেলা পোশাকে নিজেকে উপস্থাপনের কারণে ঢাকাই সিনেমার দর্শকদের তীব্র সমালোচনায় মুখে পড়েছেন নুসরাত ফারিয়া। গানটিতে ফারিয়ার সঙ্গে অভিনয় করেছেন টালিগঞ্জের সুপারস্টার জিৎ।

শুক্রবার সন্ধ্যায় ‘আল্লাহ মেহেরবান’ গানটি প্রকাশের পরে শনিবার বিকেল ৪টা পর্যন্ত ২ লাখ ৫৫ হাজার ৬০৫ বার দেখা হয়েছে। গানটিতে লাইকের তুলনায় ডিজলাইক জুটেছে বেশি। গানটিতে লাইক দিয়েছেন ৩ হাজার ১০০ জন এবং ডিজলাইক দিয়েছেন ৭ হাজার ২শত ৩১ জন। শুধু তাই নয় সেখানে গানটিকে ঘিরে নেতিবাচক মন্তব্যর ঝড়ই বইছে বেশি।

‘আল্লাহ মেহেরবান’ গানের কথা লিখেছেন প্রাঞ্জল। গানটিতে কন্ঠ দিয়েছেন নাকাশ আজিজ ও জোনিতা গান্ধী। আর গানটির কোরিওগ্রাফি করেছেন নির্মাতা বাবা যাদব নিজেই।

সিনেমায় জিৎ ও ফারিয়া ছাড়াও অন্যান্যদের মধ্যে আরোও অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি, ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক সেন প্রমুখ। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত জিতের সুপারহিট সিনেমা ‘বস’ এর সিকুয়ালে নির্মিত হয়েছে সিনেমা ‘বস-২’। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা বাবা যাদব।

‘বস-২’ সিনেমাটি প্রযোজনা করেছেন বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার জিতস ফিল্মওয়ার্কস লিমিটেড। সিনেমাটি আসছে ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে