,

এবার জুটি বাঁধছেন রাম চরণ-ঐশ্বরিয়া

news-image

নিউজ ডেস্ক : মণিরত্নমের সঙ্গে ১৯৯৭ সালে পলিটিক্যাল ড্রামা ‘ইরুভার’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সে সময় সুপারস্টার মোহনলালের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। শোনা যাচ্ছে ফের মণিরত্নমের ছবিতে কাজ করবেন তিনি। যেখানে সম্ভবত তেলগু তারকা রাম চরণের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা যাবে নায়িকাকে।

বলিউড সূত্রের খবর, মণিরত্নম তার পরের ছবির জন্য মাস কয়েক আগেই রাম চরণের সঙ্গে কথা বলেছিলেন। এবার সেই ছবি নিয়েই ঐশ্বরিয়ার সঙ্গেও নাকি আলোচনা করেছেন পরিচালক। যদিও এখনও ঐশ্বর্যা সই করেননি। তবে চিত্রনাট্য তার পছন্দ হয়েছে বলে জানা গেছে। এই ছবিতে নাকি রাম চরণকে একেবারে নতুন লুকে দেখবেন দর্শক।

২০১০ সালে ‘রাবণ’ ছবিতে শেষ বার মণিরত্নমের সঙ্গে কাজ করেছিলেন ঐশ্বরিয়া। সে ছবিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিষেক। ঐশ্বরিয়া এই নতুন ছবিতে অভিনয় করলে সম্ভবত এক নতুন জুটিকে দেখতে পাবেন দর্শকেরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে