,

যে কারণে রমজানে সিনেমা মুক্তি পায় না

news-image

বিনোদন প্রতিবেদক : আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। প্রতিবছরের মতো এবারও রমজান মাসে নতুন কোন সিনেমা মুক্তি পাচ্ছে না। যদিও বছরের অন্যান্য সময় প্রতি সপ্তাহে একটি কিংবা দুটি ছবি মুক্তি পায়। এদিকে প্রতিবছর সাধারণত রমজানের এক সপ্তাহ আগে থেকে ছবি মুক্তি দেয়া স্থগিত রাখা হয়। যদিও এ বছর সেটি প্রায় তিন সপ্তাহ আগেই বন্ধ হয়েছে। রমজানের সময় সিনেমা মুক্তি না পাওয়া প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির মহাসচিব মিয়া আল্লাউদ্দিনের সঙ্গে ২৭ মে দুপুরে কথা হয়।

তিনি বলেন, ‘আমি ১৯৬৬ সাল থেকে সিনেমার সঙ্গে জড়িত। কিন্তু আমি কখনও দেখি নি রোজার মাসে কোন সিনেমা মুক্তি পেয়েছে। আমার জানা মতে, পাকিস্তান আমলেও রমজানের সময় কোনো সিনেমা মুক্তি পায় নি। সিয়াম সাধনার মাস আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের কারণেই শবেবরাতের পর থেকে এ সময়টায় কোন সিনেমা মুক্তি দেওয়া হয় না। এছাড়া বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকেই বলছি, নতুন সিনেমা রমজানে মুক্তি পেলে প্রযোজকরাও বাণিজ্যিকভাবে ক্ষতির সম্মুখীন হন। এটাও একটা কারণ। তবে এ সময় আমাদের পুরনো ছবিগুলো আর আমদানিকৃত কলকাতার ছবিগুলো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়।’

এদিকে আসছে ঈদে ছবির মুক্তির তালিকায় পাঁচটি ছবির নাম বেশ জোড়ালেভাবে শোনা যাচ্ছে। ছবিগুলো হল- ‘নবাব’ ‘রাজনীতি’ ‘অহংকার’ ‘বস টু’ ও ‘ভালো থেকো’। যদিও ‘রাজনীতি’ ব্যাতীত কোন ছবির আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা এখনও পর্যন্ত আসে নি। বরাবরের মত এবারের ঈদও শাকিবকে ঘিরে। তার অভিনীত তিনটি ছবি মুক্তির তালিকায় রয়েছে। বুলবুল বিশ্বাস পরিচালিত শাকিব খানের ‘রাজনীতি’ নিয়েই আলোচনা একটু বেশিই চলছে। এ ছবিটির মাধ্যমেই দীর্ঘদিন পর শাকিব ও অপু জুটির দেখা মিলবে প্রেক্ষাগৃহে।

ঈদে মুক্তির জন্য প্রস্তুত শাকিব খানের আরেক বহুল আলোচিত ছবি ‘নবাব’। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এ ছাড়া শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ রয়েছে সে তালিকায়। ছবিটি মুক্তির কথা ছিল বৈশাখে। কিন্তু শুটিং শেষ না হওয়ায় তখন মুক্তি দেয়া সম্ভব হয়নি। এবার ঈদে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এছাড়া কলকাতার নায়ক জিতের ‘বস’ ছবির সিক্যুয়াল ‘বস টু’ মুক্তি পাবে ঈদে। ২০১৩ সালে নির্মিত ছবিটির সিকুয়্যাল মুক্তি পাচ্ছে ২০১৭ সালে। বাবা যাদব ছবিটি পরিচালনা করেছেন। এতে অভিনয় করেছেন জিৎ, শুভশ্রী ও বাংলাদেশের নুসরাত ফারিয়া। এছাড়াও জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ ছবিটিও এবারের ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এমনটিই প্রিয়.কম’কে জানিয়েছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভি। আরেফিন শুভ ও তানহা অভিনীত ছবিটির বর্তমানে ডাবিংয়ের কাজ শেষে এখন চলছে পোস্টপ্রাডাকশনের কাজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে