,

লিভ টুগেদার করছেন দীপিকা-রনবীর?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের এ সময়ের অন্যতম আবেদনময়ী নায়িকা দীপিকা পাড়ুকোন ও তার প্রেমিক রনবীর সিংয়ের সম্পর্ক টানাপোড়েনের ‘গুজবের’ মধ্যেই নতুন করে চাউর হয়েছে তাদের ‘লিভ টুগেদারের’ খবর।

বিষয়টি নিয়ে এ জুটির ভক্ত-অনুসারী ও গণমাধ্যমে আলোচনা এখন তুঙ্গে।

সম্প্রতি রনবীরের ভাড়া করা মুম্বাই শহরের বাইরে একটি অ্যাপার্টমেন্টে একসঙ্গে থাকছেন আলোচিত এই জুটি। `ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’র সূত্র ধরে ভিন ডিজেলের সঙ্গে দীপিকার ঘনিষ্ঠতার খবরের মধ্যে রনবীরের সঙ্গে লিট টুগেদারের খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সঞ্চয় লীলা বানসালীর নতুন ছবি ‘পদ্মাবতীর’ শুটিংয়ের কারণে দুজন একত্রে থাকছেন বলে জানা গেছে।
এরআগে রাজস্থানে ছবিটির শুটিং হলেও সেখানে বারবার হামলা চালায় উগ্রপন্থীরা। ফলে ছবির সেট সরিয়ে আনা হয় মুম্বাইয়ের বাইরে দাহিসর শহরতলীতে।

বর্তমানে শুটিংয়ের জন্য তৈরি সেট শহর থেকে বেশ দূরে। তাই কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন রণবীর।

মুম্বাই থেকে শহরতলীতে গিয়ে শুটিং দীপিকার জন্য বেশ কষ্টকর, ফলে প্রায়ই রণবীরের ওই অ্যাপার্টমেন্টে উঠছেন দীপিকা। এটাই তাদের আবারও কাছাকাছি এনে দিয়েছে। এ থেকেই দু’জনের লিভ টুগেদারের বিষয়টি ডালপালা মেলেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে