,

কলকাতায় আজীবন সম্মাননা পাচ্ছেন রাজ্জাক

news-image

বিনোদন ডেস্ক : কলকাতায় আজীবন সম্মাননা প্রদান করা হবে কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাককে। ভারতের কলকাতায় টেলি সিনে অ্যাওয়ার্ডে এই অভিনেতাকে এ সম্মাননা দেয়া হবে। এ তথ্য জানিয়েছেন রাজ্জাকের ছোট ছেলে সম্রাট।

ঢাকাই চলচ্চিত্রের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রে বিশেষ অবদান রেখেছেন রাজ্জাক। আর এজন্য তাকে এ সম্মাননা দেয়া হবে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্জাক। তার সঙ্গে স্ত্রী রাজলক্ষ্মী ও পুত্র সম্রাট উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

রাজ্জাক ছাড়াও এবার বাংলাদেশ থেকে সেরা অভিনেতার পুরস্কার দেয়া হবে শাকিব খানকে। এছাড়াও বাংলাদেশ থেকে আরো সম্মাননা পাচ্ছেন আইয়ুব বাচ্চু, হাবিব ওয়াহিদ, কনা ও নুসরাত ফারিয়া।

কলকাতায় আগামী ৪ জুন টেলি সিনে অ্যাওয়ার্ডের এবারের আসর বসবে বলে জানা গেছে।

এর আগে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয়ের জন্য টেলি সিনে অ্যাওয়ার্ড পান চিত্রনায়ক ফেরদৌস। ‘রাজকাহিনী’ সিনেমায় অভিনয় করে সিনে অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব চরিত্রের পুরস্কার ঘরে তোলেন জয়া আহসান। তা ছাড়া সংগীতে বিশেষ অবদানের জন্য রাফাতকে এই পুরস্কার প্রদান করা হয়।

টেলি সিনে সোসাইটি ২০০০ সাল থেকে এই অ্যাওয়ার্ড প্রদান শুরু করে। এতে ৪টি বিভাগে মোট ১৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে