সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করণের জন্মদিনে আরিয়ান ও সারার ছবি ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : তারকা-সন্তানদের বলিউডে প্রবেশের কথা উঠলেই তার নাম সবার আগেই আসে। তাইতো বলিউড তারকারা নিজেদের সন্তানের লঞ্চের জন্য করণ জোহরের উপরই ভরসা করেন। সে ভরসার মান হামেশাই রাখেন করণ। তারকা সন্তানদের গড়েপিটে নেওয়ার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার।

আর সেই কারণেই নিজের প্রিয় বন্ধুর শরণাপন্ন হতে চলেছেন স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খান। শোনা যাচ্ছে, বড় ছেলে আরিয়ান খানের বলিউডে হাতেখড়ির জন্য প্রিয় বন্ধু করণের উপরই ভরসা রাখছেন তিনি।

এদিকে সাইফ আলি খানও একই পথের পথিক। তিনিও নাকি চান করণের হাত ধরেই বলিউডে প্রবেশ করুক তার কন্যা সারা আলি খানও। দুই খানের দুই আবদার একসঙ্গেই রাখতে চলেছেন প্রযোজক-পরিচালক। তার সর্বশেষ জন্মদিনের সেলিব্রেশনের একটি ছবি দেখার পর অনেকেই এমনটাই মনে করছেন৷

করণের এই ল্যাভিশ জন্মদিনের পার্টিতে এসেছিলেন বলিউডের অনেক বর তারকারা। তবে সকলের নজর কেড়েছে করণের ডিজাইনার বন্ধু মনীশ মালহোত্রার আপলোড করা একটি ছবি। যাতে নিজের ছেলে আরিয়ান ও সইফ-কন্যা সারার সঙ্গে বেশ হালকা মেজাজে দেখা যাচ্ছে কিং খানকে। আর এক ফ্রেমে দুই তারকা সন্তানকেও বেশ মানিয়েছে।

এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। সময় লাগেনি গুঞ্জন ছড়াতেও। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, বলিউডের জন্য নতুন জুটি পেয়ে গিয়েছেন করণ জোহর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সংবাদের শিরোনামে এসেছেন আরিয়ান ও সারা। তবে আলাদাভাবে। দুই তারকা সন্তানকে এক পর্দায় দেখতে দর্শকরা বেশ পছন্দ করবেন বলে অভিমত বিশেষজ্ঞদের।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন