,

কলকাতায় আজীবন সম্মাননা পাচ্ছেন রাজ্জাক, সেরা নায়ক শাকিব

news-image

কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম টেলিসিনে অ্যাওয়ার্ড। এবারের আসরে বাংলাদেশ থেকে আজীবন সম্মাননা দেয়া হচ্ছে নায়করাজ রাজ্জাককে। আর সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি পাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান।

আয়োজকদের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী ৪ জুন কলকাতায় দেয়া হবে এ অ্যাওয়ার্ড। সেখানে দুই বাংলার চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ঢাকাই ছবির নায়করাজ রাজ্জাককে আজীবন সম্মাননা দেয়া হচ্ছে। সেইসঙ্গে যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান পাচ্ছেন সেরা নায়কের পুরস্কার।

সংগীতে বাংলাদেশ থেকে আইয়ুব বাচ্চু, হাবিব ওয়াহিদ ও কনাকে পুরস্কৃত করা হবে। দুই বাংলার চলচ্চিত্রে জনপ্রিয়তার জন্য স্বীকৃতি পাচ্ছেন জাজ মাল্টিমিডিয়ার ঘরের নায়িকা নুসরাত ফারিয়াও। পাশাপাশি কলকাতা থেকে রঞ্জিত মলি­ককে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে বলে জানা গেছে।

এ পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘যেকোনো প্রাপ্তিই আনন্দের। তবে বিদেশের মাটিতে কাজের স্বীকৃতি পাওয়াটা দারুণ অনুপ্রেরণার। এ পুরস্কার আমি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার দর্শক-ভক্ত ও সর্বোপরি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করছি। আশা করছি দেশের জন্য আরও বেশি সম্মান বয়ে নিয়ে আসতে পারব।’

অনুষ্ঠানে অংশ নেয়ার বিষয়ে নায়করাজ রাজ্জাক হাজির থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে। শাকিব খানও কলকাতায় অনুষ্ঠানে হাজির থেকে পুরস্কার গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

এদিকে আইয়ুব বাচ্চু ২ জুন কলকাতা পৌঁছাবেন। এছাড়া বাংলাদেশি টিমের অন্য সদস্য হাবিব ওয়াহিদ ও নুসরাত ফারিয়া অনুষ্ঠানে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে