,

‘নবাব’ এ অন্য শাকিব! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : নতুন লুকে এলেন ‘নবাব’ শাকিব খান। দেখতে- মুখে খোঁচা খোঁচা দাড়ি, নবাবী গোঁফ, হাতে বালা, তীক্ষ্ম চাহুনি। সব মিলিয়ে বলা চলে ‘নবাব’ এ অন্য শাকিব! ট্রেলারে প্রকাশিত হওয়ার পর নতুন লুকে দেখা মিলেছে চিত্রনায়ক শাকিব খানের।

গত ২৬ মে সকাল ১০টায় ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘নবাব’ এর ট্রেলার। সময়ের হিসাবে ২ মিনিট ৩০ সেকেন্ডের এই ট্রেলার প্রকাশিত হওয়ার পর প্রশংসায় ভাসছেন শাকিব খান। তিনি মনে করেন, ‘নবাব’ নতুন ইতিহাস সৃষ্টি করবে। নজরও কাড়বে সবার।’

এর আগে ‘শিকারি’তে নতুন লুকে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন শাকিব। তবে ‘নবাব’ কি ছাড়িয়ে যাবে ‘শিকারি’কে? এমন প্রশ্ন কিন্তু চাইলেই রাখা যায়। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও ভারতীয় প্রতিষ্ঠান এসকে মুভিজ এর যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে।

পুরোপুরি অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নবাব’। যেখানে দেখা যাবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বেন শাকিব। থাকছে পরিবার ও রোমান্সের গল্প। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। সিনেমাটিতে শাকিবের নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। ছবিতে আরও দেখা যাবে মেঘলা, অমিত হাসান, শিবাশানু, রেবেকা ও কলকাতার রজতাভ দত্তকে।

ছবির চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। ‘নবাব’ ঈদুল ফিতরে মুক্তি পাবে বাংলাদেশে, কলকাতায় মুক্তি পাবে জুলাইয়ে। এদিকে আসছে ঈদে শাকিব অভিনীত ‘রাজনীতি’ ছবিটিও মুক্তি পাবে।

‘নবাব’ সিনেমাটির ট্রেলার দেখুন:

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে