,

নায়ক হিসেবে যাদের চান দিশা

news-image

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের বিপরীতে এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় দিশা পাটানির। এছাড়া জ্যাকি চ্যান, সোনু সুদ, আমায়রা দাস্তুরের সঙ্গে কুংফু ইয়োগা সিনেমাতেও দেখা গেছে তাকে। সামনে বেশ কয়েকটি সিনেমায় নায়িকা হিসেবে তার নাম শোনা যাচ্ছে।

বলা যায়, দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছেন এ অভিনেত্রী। আর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সিনেমায় নায়ক কে হবেন তা নিয়ে বাছাই শুরু করেছেন দিশা। নির্দিষ্ট কয়েকজন বাদে নাকি অন্য কোনো নায়কের সঙ্গে অভিনয় করতে চাইছেন না তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিষয়টি নিয়ে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘যখন নির্মাতারা চিত্রনাট্য নিয়ে দিশার কাছে যান এ অভিনেত্রী সরাসরি তাদের জানিয়ে দেন, যদি রণবীর কাপুর, রণবীর সিং, বরুন ধাওয়ান অথবা টাইগার শ্রফ নায়ক হন তাহলেই তিনি সিনেমাটি করবেন। আর যদি না হয়, তিনি চিত্রনাট্যও দেখতে চান না।’

স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু, র, বাঘি-টু সিনেমায় দিশা পাটানির অভিনয় করবেন বলে গুঞ্জন চাউর হয়েছে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। এছাড়া শোনা যাচ্ছে, ফারহান আখতাদের বিপরীতে আশুতোষ গোয়ারিকারের পরবর্তী সিনেমায় দিশাকে দেখা যেতে পারে। একটি নবদম্পতিকে ঘিরে তৈরি হয়েছে সিনেমার গল্প। সিনেমার নাম রাখা হয়েছে হানিমুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে