সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু যৌনতার জন্যই দরকার মহিলাদের, মন্তব্য অভিনেতার

news-image

 

বিনোদন ডেস্ক :মহিলাদের প্রতি অত্যাচার-নির্যাতন বাড়ার পিছনে সিনেমার প্রভাব অনেকখানি। এই বলেই ক’দিন আগে সরব হয়েছিলেন কয়েকজন মহিলা পুলিশ অফিসার। দক্ষিণের সিনেমায় মহিলাদের যেভাবে তুলে ধরা হয়, তা যে অত্যন্ত সম্মানহানিকর এমনটাই মত ছিল তাঁদের। আর তাই পরিচালক-অভিনেতাদের থেকে খানিকটা সংবেদনশীলতা আশা করেছিলেন তাঁরা। কিন্তু কোথায় কী! সিনেমা তো কোন ছাড়, খোদ অভিনেতাই বলে দিলেন, মহিলারা শুধু যৌনতার জন্য আদর্শ, আর কোনও কিছুর জন্য নয়।

এ মন্তব্য তেলুগু অভিনেতা চলপতি রাওয়ের। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে এ কথা বলেন তিনি। যে সিনেমার প্রচারে তিনি এসেছিলেন, সেখানের একটি সংলাপ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। সংলাপে বলা হয়েছিল, মেয়েরা মনের শান্তি নষ্ট করে। এ বিষয়ে অভিনেতার কী মত? তাই-ই জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। তাঁর সাফ কথা, মহিলারা শুধু যৌনতার জন্যই আদর্শ।

এ মন্তব্যের পরই তীব্র বিতর্ক ছড়ায়। দক্ষিণী সিনেমায় মহিলাদের শারীরিক প্রদর্শন ও তাঁদের যেভাবে পর্দায় তুলে ধরা হয়, তা রুচিহীন বলেই মনে করেন অনেকে। এ নিয়ে সমালোচনাও হয়েছে আগে। সম্প্রতি বেশ কয়েকজন মহিলা পুলিশ অফিসারও এ নিয়ে সমালোচনা করেছিলেন। কিন্তু তারপরও পরিস্থিতির কোনও বদল নেই। বরং চরিত্রের বাইরে দাঁড়িয়ে অভিনেতা হিসেবেই বিতর্কিত কথা বলে দিলেন এই অভিনেতা।
যদিও ছবির প্রযোজক নাগার্জুন তড়িঘড়ি নেমেছেন ড্যামেজ কন্ট্রোলে। এ ছবির নায়ক তাঁর ছেলে নাগা চৈতন্য। তিনি টুইট করে জানান, মহিলাদের তিনি আজীবন সম্মান করে এসেছেন। অভিনেতার মন্তব্যের সঙ্গে তিনি যে একমত নন, সে কথা জানিয়ে দিয়েছেন প্রযোজক।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’