সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোগা হওয়ায় বিয়ে ভেঙে গিয়েছিল মাধুরীর!

news-image

 

বিনোদন ডেস্ক :মাধুরী দীক্ষিত নিঃসন্দেহে বলিউডের সর্বকালের সব থেকে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন। অভিনয়ের জীবনে তিনি যেমন সফল, তেমনি ব্যক্তিগত জীবনেও সুপ্রতিষ্ঠিত তিনি। বিগত ১৮ বছর ধরে সফল কার্ডিওভ্যাস্কুলার সার্জন শ্রীরাম মাধব নেনে-র সঙ্গে সুখী দাম্পত্য জীবন যাপন করছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি দুই সন্তানের জননী।

কিন্তু জানেন কি, নেনে নয়, প্রথমে অন্য কারো সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল মাধুরীর। এমনকি মাধুরীকে পছন্দ না হওয়ায় সেই প্রস্তাবিত স্বামীই বিয়ে ভেঙে দিয়েছিলেন!

১৯৮০-র দশকের কথা। নিষ্ঠাবান মারাঠি ব্রাহ্মণ পরিবারের মেয়ে মাধুরীর নাচের শখ ছিল ছোটবেলা থেকেই। কৈশোরে পা দেয়ার পর থেকেই বলিউডে নিজের অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা চালাতে থাকেন তিনি। প্রথম সিনেমা ‘অবোধ’-এ যখন অভিনয় করেন মাধুরী, তখন তার বয়স মাত্র ১৭। ফিল্মটি একেবারেই ফ্লপ করে।

এরপর ১৯৮৫ সালে রিলিজ হওয়া মাধুরীর অভিনীত দ্বিতীয় সিনেমা ‘আওয়ারা বাপ’ও একেবারেই জনপ্রিয়তা পায়নি। মাধুরী তারপরো বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যেতে থাকেন। কিন্তু তার বাবা-মা শঙ্কর এবং স্নেহলতা মেয়ের অ্যাক্টিং ক্যারিয়ার নিয়ে হতাশ হয়ে পড়েন।

তারা ভাবলেন, ফিল্ম-টিল্মে অভিনয় করে কাজ নেই, তার চেয়ে বিয়ে করে মেয়ে সংসার করুক। সেই প্রস্তাব দেয়া হলো মাধুরীকে। নায়িকা প্রথমে রাজি না হলেও পরে সম্মতি দেন। মেয়ের জন্য ছেলে দেখা শুরু করলেন শঙ্কর ও স্নেহলতা। অনেক অনুসন্ধানের পর মেয়ের জন্য ছেলে খুঁজে পেলেন তারা। সেই ‘পাত্র’ আর কেউ নন, গায়ক সুরেশ ওয়াডকর।
সুরেশ ছিলেন মাধুরীর চেয়ে সাত বছরের বড়। ‘প্রেম রোগ’ সিনেমার ‘ম্যায় হুঁ প্রেম রোগী’, ‘ডিস্কো ডান্সার’-এর ‘গোরো কি না কালো কি’, কিংবা ‘মাসুম’-এর ‘হুজুর ইস কদর’ প্রভৃতি গানে কণ্ঠদানের সুবাদে তখন বলিউডে সুরেশ ওয়াডকর মোটামুটি পরিচিত নাম। তার কাছেই মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠান মাধুরীর বাবা-মা।

কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সুরেশ মাধুরীকে দেখার পর প্রস্তাব রিজেক্ট করে দেন। তার বক্তব্য ছিল, মাধুরী বড্ড বেশি রোগা। অতো রোগা বউ তার চাই না।

সুরেশের সঙ্গে বিয়ে ভেস্তে যাওয়ার পরে মাধুরীর বাবা-মা আর মেয়েকে চাপ দেননি বিয়ের জন্য। মাধুরীও বলিউডে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেন। ১৯৮৮ সালে রিলিজ হয় অনিল কাপূর-মাধুরীর ‘তেজাব’। সেই সিনেমা রাতারাতি মাধুরীকে সুপারস্টার করে দেয়। তার পর আর ফিরে তাকাতে হয়নি মাধুরীকে। আজ তিনি স্বপ্নসুন্দরী।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন