,

সবাইকে রাজনীতি দেখার আমন্ত্রণ জানালেন অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে এক বছর পর ফিরছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আগামী ঈদে অপু অভিনীত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পাচ্ছে। এ ছবির মুক্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত থেকে অপু বলেন, ‘আপনারা সবাই হলে এসে ছবিটি দেখবেন। কারণ বহুদিন পর আমার ছবি মুক্তি পেতে যাচ্ছে। তাছাড়া এটি এ দেশের ছবি, এখানকার মানুষদের বানানো ছবি, পিওর বাংলাদেশি ছবি। আমি সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

‘রাজনীতি’ ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস। ছবিতে অপুর নায়ক শাকিব খান। তবে শাকিব অন্য ছবির শুটিংয়ে ঢাকার বাইরে থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। অপু বলেন, ‘আমাকে ও শাকিবকে অন্যভাবে পাবেন। অন্যরকম চরিত্রে। এটাই আমার ফিরে আসার বড় চমক হবে। ভাবতেই অন্যরকম লাগছে। আজ এখানে এভাবে সবাইকে পেয়ে ভীষণ খুশি খুশি লাগছে।’

পরিচালক বুলবুল বিশ্বাস বেশ আত্মবিশ্বাসের সাথেই বলেন, দর্শক একবার হলে ঢুকলে তিন ঘণ্টার আগে বের হতে পারবেন না। আর ছবিটির শুটিং বাকি নেই।

‘রাজনীতি’ ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, ডিজে সোহেল, কমল সহ আরও অনেকে।

এদিকে, অনুষ্ঠানটিতে অপু বিশ্বাস এলেও আসেননি শাকিব খান ও আনিসুর রহমান মিলন। শাকিব খান ‘রংবাজ`-এর শুটিংয়ে ঢাকার বাইরে এবং তিনি উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন। মিলন ভাই আমেরিকায় পরিবারের সাথে ছুটি কাটাতে গেছেন- বললেন পরিচালক বুলবুল বিশ্বাস।

বছর দেড়েক আগে সর্বশেষ ‘রাজনীতি’ ছবির শুটিং করেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরপর পদ্মা-মেঘনায় অনেক জল গড়িয়েছে, সময়ও অনেক চলে গেছে। অপু এরমধ্যে ছেলের মা হয়েছেন। জানিয়েছেন স্বামী শাকিব খান ও সংসারের কথা। চোখের জলে দাবি করেছেন পারিবারিক স্বীকৃতি। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ায় এখন বেশ স্বাচ্ছন্দে আছেন অপু বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে