,

নতুন ছবিতে শাকিব-অপু

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আকাঙ্খিত নায়িকা অপু বিশ্বাস ও নায়ক শাকিব খান। আগামী ছয় মাসের মধ্যেই এই ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। এমনকি ছবিটির শুটিং লোকেশনও ঠিক হয়ে গেছে। আর তা হবে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। এমনটাই জানালেন ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু।

বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের প্রযোজক সাংবাদিকদের এমন কথাই জানান। তখন তারপাশে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সংবাদ সম্মেলনটি আসছে ঈদে শাকিব অপুর চলচ্চিত্র ‘রাজনীতি’র প্রচারণার অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল।

প্রযোজক সাংবাদিকদের বলেন, ‘সব ঠিক থাকলে আমার প্রযোজিত নতুন একটি ছবিতে কাজ করছেন শাকিব-অপু জুটি। এবং এটি শুটিংয়ের জন্য আমরা লোকেশন হিসেবে ইস্তাম্বুলকে বেছে নিয়েছি। শাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। সিডিউল চূড়ান্ত না হলেও তিনি সম্মতি দিয়েছেন। আশা করছি ছয় মাসের মাথায় আমরা কাজ শুরু করতে পারবো।’

এতে হেসে সম্মতি জ্ঞাপন করেন নায়িকা অপু। অনুষ্ঠানে শাকিব খান উপস্থিত থাকতে পারেননি। তিন তখন রংবাজ চলচ্চিত্রের শুটিং নিয়ে পূবাইলে ব্যস্ত রয়েছেন।

প্রসঙ্গত, রাজনীতিই শাকিব অপু অভিনীত সর্বশেষ চলচ্চিত্র। তাদের ভক্তরা তাদেরকে আবারো একসঙ্গে ক্যামরোর সামনে দেখতে চান। এখন দেখা যাক কবে আবার এই জনপ্রিয় জুটি একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে