,

সেলিনা জেটলি আবারও যমজ সন্তানের মা হচ্ছেন

news-image

বিনোদন ডেস্ক : ফের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। এবারও নাকি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন সাবেক এই মিস ইন্ডিয়া। এবছর অক্টোবরে ডেলিভারি ডেট দিয়েছেন চিকিত্সকরা।

৩৫ বছর বয়সী সেলিনার দুটি যমজ পুত্র সন্তান রয়েছে। ৫ বছর বয়সী তাদের নাম উইনস্টোন এবং ইরাজ। তার মধ্যে আবারও যজম সন্তানের খবর।

এ প্রসঙ্গে সেলিনা জানিয়েছেন, প্রথমে তাঁর স্বামী এবং তিনি যখন জানতে পারেন ফের যমজ সন্তানের জন্ম হবে, তখন তাঁরা ঘাবড়ে যান। খবর পিটিআইয়ের।

তারপরই সেলিনা এবং তাঁর হোটেল ব্যবসায়ী স্বামী পিটার হ্যাগ এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। তাঁরা মনে করেন, ঈশ্বর কয়েকজনকেই এই বিশেষ সুযোগ দেন, এবং তাঁরা বাবা-মা হিসেবে সফলভাবেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। সেলিনা জানিয়েছেন, তাঁর স্বামীও তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার পর তাঁকে অনেক বেশী সময় দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে