সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় শাবানা, এফডিসিতে আসা অনিশ্চিত

news-image

 

বিনোদন ডেস্ক :বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী শাবানা। ২০০০ সালের পর চলচ্চিত্র অঙ্গন ছেড়ে সপরিবারে যুক্তরাষ্ট্র চলে যান তিনি। দীর্ঘ ১৭ বছর তিনি চলচ্চিত্র অঙ্গন থেকে নিজেকে দূরে রেখেছেন। মাঝে মাঝে ঢাকা আসেন বটে কিন্তু লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করেন। আবার সময় হলে অনেকটা গোপনেই দেশ ত্যাগ করেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই অভিনেত্রী এখন ঢাকায় অবস্থান করছেন।

আগামীকাল ২৫ মে বিএফডিসিতে ‘ওরা ১১ জন’ সিনেমার কলাকুশলীদের সংবর্ধনা দেবে পরিচালক সমিতি। এই অনুষ্ঠানে জননন্দিত অভিনেত্রী শাবানাকে উপস্থিত রাখার সর্বাত্মক চেষ্টা করবেন বলে সংবাদ সম্মেলনে জানান পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এরপরই চলচ্চিত্র অঙ্গনসহ বিভিন্ন অঙ্গনে খবর রটে যায় চিত্রনায়িকা শাবানা বিএফডিসিতে আসছেন। তবে বিএফডিসিতে এ কিংবদন্তির আসার বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে রাইজিংবিডিকে জানান মুশফিকুর রহমান গুলজার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাবানা ম্যাডাম ঢাকায় এসেছেন শুনেছি। আমরা চাচ্ছি তাকে এফডিসিতে নিয়ে আসতে এবং ‘ওরা ১১ জন’ সিনেমার কলাকুশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রাখতে। কিন্তু এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। লোক পাঠিয়েছি তার বাসার ঠিকানা খুঁজে বের করার জন্য।’

তিনি আরো বলেন, ‘এফডিসিতে শাবানার আসার বিষয়টি এখনও নিশ্চিত নয়। তার সঙ্গে কথা বলার পরেই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।’

চলচ্চিত্রকার আজিজুর রহমানের হাত ধরে সিনেমায় অভিষেক হয় শাবানার। ১৯৬৭ সালে এহতেশামের ‘চকোরী’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এ নায়িকা। ক্যারিয়ারে প্রায় পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি ২৫টি সিনেমা প্রযোজনা করেছেন। অভিনয়ের জন্য ১১ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘ঘরে ঘরে যুদ্ধ’।

এদিকে সদ্য ঘোষিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-এর ঘোষণা অনুযায়ী ফেরদৌসী রহমানের সাথে যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন শাবানা। ধারণা করা হচ্ছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা