সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অশ্লীল কাটপিসের জন্য সিনেমা ছেড়েছেন নায়িকা পলি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের অশ্লীল সিনেমায় অভিনয় করে যে কজন নায়িকা আলোচিত হয়েছেন তাদের মধ্যে চিত্রনায়িকা পলি অন্যতম। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান। এরপর চার বছরের ক্যারিয়ারে ১১৩টি সিনেমায় অভিনয় করেছেন।

সর্বশেষ এই নায়িকাকে দেখা যায় রাজু চৌধুরী পরিচালিত ‘এক নম্বর আসামী’ চলচ্চিত্রে। ছবিটিতে পলির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রুবেল। ঢালিউডের প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছেন পলি। এই তালিকায় রয়েছেন- মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেক জান্ডার বো, মেহেদীসহ অনেকে।

জানা গেছে, গুলশানে স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন পলি। এখন স্বামীর ব্যবসা আর সংসারের ব্যস্ততার মধ্যেই কাটছে তার দিন। চলচ্চিত্রে ফিরে আসার কোন সম্ভাবনা নেই। গণমাধ্যমের সঙ্গেও সিনেমা প্রসঙ্গ নিয়ে তিনি কথা বলতে চাইছেন না।

তবে সিনেমা থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গে পলি বলেন, ‘সিনেমায় যখন কাটপিস ব্যবহার করা হতো তখন সিনেমা থেকে দূরে সরে গিয়েছিলাম। আমরা তো ওভাবে কাজ করতাম না। আমাদের সিনেমার মধ্যে কাটপিস ঢুকিয়ে দেওয়া হতো। এর পুরো দায় আমাদের নিতে হতো, কারণ আমি প্রধান নায়িকা থাকতাম। আমরা তো ওই ধরনের দৃশ্যে সরাসরি অভিনয় করিনি। এর জন্যই নিজেকে গুটিয়ে নিয়েছি।’

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’