সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেমস বন্ড তারকা রজার মুর আর নেই

news-image

 

বিনোদন ডেস্ক : ‘জেমস বন্ড’খ্যাত তারকা স্যার রজার মুর আর নেই। তিনি ক্যানসারে ভুগে মারা যান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

২৩ মে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ অভিনেতার অফিসিয়াল অ্যাকাউন্টে একটি টুইটে এ বিষয়ে বিবৃতি দেয়া হয়। এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘দুঃখভারাক্রান্ত মনে আমরা জানাচ্ছি যে, আমাদের বাবা স্যার রজার মুর আজ মারা গেছেন। আমরা সবাই শোকাহত।’

বিবৃতিতে লেখা হয়েছে, ‘দুঃখভারাক্রান্ত মনে আমরা ঘোষণা করছি আমাদের প্রিয় বাবা স্যার রজার মুর আজ সুইজারল্যান্ডে মারা গেছেন। তিনি স্বল্প সময় তবে সাহসিকতার সঙ্গে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। শেষ দিনগুলো তিনি প্রিয়জনদের সঙ্গে কাটিয়েছেন।’

এ অভিনেতার ইচ্ছে অনুযায়ী মোনাকোতে শেষকৃত্য অনুষ্ঠানে সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

১৯২৭ সালের ১৪ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডন শহরের স্টকওয়েলে জন্ম গ্রহণ করেন তিনি। ৭০ ও ৮০ দশকে জেমস বন্ড সিরিজের মোট সাতটি সিনেমায় অভিনয় করেছেন স্যার রজার মুর। সিনেমাগুলো হলো-লিভ অ্যান্ড লেট ডাই, দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান, দ্য স্পাই হু লাভড মি, ‌মুনরেকার, ফর ইওর আইস অনলি, অক্টোপুসি এবং অ্যা ভিউ টু অ্যা কিল।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট