,

ফিরেছেন শাবানা, যাবেন এফডিসিতেও

news-image

বিনোদন প্রতিবেদক : দেশে ফিরেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা। শুধু ঢাকায় নয়, দীর্ঘদিন পর এবার তিনি পা ফেলছেন চলচ্চিত্রের প্রাণকেন্দ্র বিএফিডিসিতেও।

স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’-এর কলাকুশলীদের সংবর্ধনা দেওয়া হবে ২৫ মে (বৃহস্পতিবার)। এ অনুষ্ঠানে যোগ দেবেন নন্দিত এ নায়িকা।

অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিএফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে শাবানার উপস্থিতির কথা নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি জানান, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শাবানা ম্যাডামকে আমন্ত্রণ জানানো হচ্ছে আজ (২৩ মে)। এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী এ অভিনেত্রী মাসখানেক দেশে থাকবেন বলে জানা গেছে।

এদিকে, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-এ আজীবন সম্মননা পাচ্ছেন ফেরদৌসী রহমান ও শাবানা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও অনেকের ধারণা ছিলো- তিনি আর এসবের ডাকে সাড়া দিবেন না। কারণ, পুরোপুরি আড়ালে চলে যাওয়া এই অভিনেত্রী একটা সময় তার অভিনীত চলচ্চিত্র টেলিভিশনে সম্প্রচার না করারও অনুরোধ করেছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে