,

ইনিই আমিরের প্রথম স্ত্রী!

news-image

১৯৮৬ সালে প্রথম বিয়ে করেন বলিউড সুপারস্টার আমির খান। ২১ বছর বয়সী আমিরের সঙ্গী হোন ১৯ বছর বয়সী তন্বী রিনা।

আমিরের বিয়ের ঘটনা ছিল একদম যেন সিনেমার কাহিনী। বাড়ি থেকে পালিয়ে বন্ধুদের সাহায্য নিয়ে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে পৌঁছান দুই জনে। সেইখানে বিয়ের কাজ সেরে দু’জন ফিরে যান যে যার বাড়িতে। কারণ তখন আমিরের আয় রোজগারও বেশি ছিল না। আর রিনাও পড়াশোনা নিয়ে ছিলেন ব্যস্ত।

তবে বর্তমানে সেই তন্বী রিনাকে দেখলে চমকে উঠবেন যে কেউ। ৫০ বছর বয়সী রিনার সঙ্গে তরুণী রিনার মিল পাওয়া বেশ কঠিন।

সম্প্রতি এক চিত্রগ্রাহকের ক্যামেরাবন্দী হোন রিনা। ছবিতে দেখা গেছে বেজায় মুটিয়ে গেছেন তিনি। মাথার চুলে ধরেছে পাক। চেহারায় এসেছে বার্ধক্যের ছাপ। মুম্বাইয়ের বান্দ্রার নার্গিস রোডের একটি ফ্ল্যাটে থাকেন রিনা দত্ত।

বলি পাড়ার তথ্যমতে, আমির-রিনার দাম্পত্যের প্রথম কয়েকটা বছর বেশ সুখেই কাটে। জুনাইদ নামের পুত্রসন্তান এবং ইরা নামের কন্যাসন্তানের বাবা-মা হন দু’জনে।

তার পর আস্তে আস্তে দু’জনের দূরত্ব বাড়তে থাকে। ২০০১ সালে রিলিজ হয় আমিরের ছবি ‘লগান’।

শোনা যায়, এই সময়েই বর্তমান স্ত্রী কিরণের সঙ্গে পরিচয় হয় আমিরের। আলাপ ক্রমশ ভালোবাসায় গড়ায়। পরে ২০০২ সালে রিনাকে ডিভোর্স দেন আমির। দুই সন্তান থেকে যায় রিনার কাছেই।

আর ২০০৫ সালে আমির কিরণকে বিয়ে করেন।

এদিকে সংবাদমাধ্যমে রিনার এই ছবি প্রকাশিত হওয়ার পরে নতুন জল্পনা দানা বেঁধেছে। অনেকেই বলছেন, একাকিত্বের কারণে আসলে ডিপ্রেশানে ভুগছেন রিনা। সেই কারণেই এককালের তন্বী রিনা এই ভাবে মুটিয়ে গিয়েছেন। প্রকৃত সত্যটা যে কী, তা একমাত্র রিনাই জানেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে