,

শুভশ্রীকে নিয়ে এবার শাকিবের ‘চালবাজ’

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের সার্বিক অবস্থা, শিল্পী সমিতির নির্বাচনের দিন অপ্রত্যাশিত ঘটনাসহ নানা দহনে দগ্ধ ছিলেন ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। তবে সবকিছুকে পেছনে রেখে আবারও অভিনয়ে মন দিয়েছেন তিনি।

কাজ করছেন ‘রংবাজ’ ছবিতে। তার ভিড়ে এলো আরও এক নতুন খবর। কলকাতার নায়িকা শুভশ্রীর সঙ্গে আবারও জুটি বাঁধলেন শাকিব। শাকিব খান নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

‘নবাব’ এর পর শাকিব এবার শুভশ্রীকে নিয়ে হাজির হবেন ‘চালবাজ’ হয়ে। দুই বাংলার যৌথ প্রযোজনার এই ছবিটি বাংলাদেশ থেকে কাট-অ্যাকশান এন্টারটেইনমেন্ট প্রডাকশন হাউজের ব্যানারে পরিচালনা করবেন তরুণ নির্মাতা অনন্য মামুন। কলকাতা থেকে এসকে মুভিজের ব্যানারে পরিচালনায় থাকছেন জয়দীপ মুখার্জি।

শাকিব খান জানালেন, ‘আবারও একটি যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হলাম। এই ছবি দিয়ে শুভশ্রীর সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধলাম। আশা করছি ভালো একটি ছবি উপহার দেব সবাই মিলে।’

ছবিটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন, ‘আগামী ২০ জুন থেকে ছবিটির শুটিং হবে লন্ডনে। যৌথ প্রযোজনার সব নিয়ম মেনেই ছবিটি নির্মিত হবে। এখানে গল্প ও নির্মাণের মুন্সিয়ানা থাকবে।’

তিনি আরও জানান, ছবিতে শাকিব-শুভশ্রী ছাড়া আরও থাকবেন দুই বাংলার একঝাঁক তারকা। চলতি বছরেই ছবিটি মুক্তি দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে