,

সালমানের ওপর নাখোশ আরবাজ!

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ে অন্যতম সফল অভিনেতা সালমান খান। বিশেষ করে এ অভিনেতার ওয়ান্টেড ও দাবাং সিনেমা দুটি তাকে অনন্য স্থানে পৌঁছে দেয়।

এর মধ্যে দাবাং সিনেমার সিক্যুয়েল তৈরি হলেও ওয়ান্টেড সিনেমার সিক্যুয়েল তৈরি হয়নি। শোনা যাচ্ছে, খুব শিগগির সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেবেন প্রভুদেবা। সিনেমার প্লট শোনানোর পর নাকি সালমানের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন এ অভিনেতা-নির্মাতা।

এদিকে দাবাং সিনেমার তৃতীয় কিস্তি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন আরবাজ খান। সালমানের শিডিউল জটিলতার কারণে সিনেমাটির কাজ শুরু হচ্ছে না। বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। তারপরই নাকি ওয়ান্টেড-টু সিনেমার কাজ শুরু করবেন তিনি। আর এ কারণে পিছিয়ে গেছে দাবাং-থ্রি। আর বিষয়টিতে মোটেও খুশি হতে পারেননি আরবাজ।

এ প্রসঙ্গে আরবাজের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘আরবাজ অনেকদিন থেকেই দাবাং-থ্রি নির্মাণের চিন্তা করছেন কিন্তু সালমানের ব্যস্ত শিডিউলের জন্য তা হচ্ছে না। টিউবলাইট সিনেমার শুটিং শেষ করে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং করছেন সালমান। এরপর ওয়ান্টেড-টু সিনেমার শুটিং করবেন তিনি। এ কারণে পিছিয়ে গেছে দাবাং-থ্রি। এ কারণে সালমানের ওপর নাখোশ আরবাজ।’

সালমান খান অভিনীত ওয়ান্টেড সিনেমাটি মুক্তি পায় ২০০৯ সালে। সিনেমাটি প্রযোজনা করেন বনি কাপুর ও ম্যাট জেমলিন এবং এটি পরিচালনা করেন প্রভু দেবা। অন্যদিকে ২০১০ সালে মুক্তি পায় দাবাং সিনেমাটি। আরবাজ খানের প্রযোজনায় এটি পরিচালনা করেন অভিনব কাশ্যপ। ২০১২ সালে এসে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি দাবাং-টু। এবার প্রযোজনার পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেন আরবাজ খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে