,

নাঈম আশরাফের সেলফিতে বিব্রত : বিয়ের কথা সামনে আনলেন চিত্রনায়িকা

news-image

সম্প্রতি বনানী ধর্ষণকাণ্ডে অভিযুক্ত নাঈম আশরাফের সাথে দেশের সবশ্রেণির তারকাদের সেলফি আলোচনায় আসে। এহেনকাণ্ডে অনেকেই বিব্রত অবস্থায় পড়েন। বাদ যাননি নবাগতা চিত্রনায়িকা তানহা মৌমাছি। নাঈম আশরাফের সাথে নিজের ‘অজ্ঞাতে’ সেলফি তুলে বিব্রতকর অবস্থায় পড়েন তানহা। আর তাতেই ‘বাধ্য’ হলেন নিজের বিবাহিত জীবনের কথা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতে।

তানহা ফেসবুকে লিখেছেন, ‘কেউ আমায় নিয়ে আর কখনো খারাপ মন্তব্য করতে পারবে না। আজকে সবাইকে জানাচ্ছি, আমি বিয়ে করেছি তিন বছর আগে। ৭ বছরের সম্পর্কের পর এই বিয়ে। আমার স্বামীর নাম মুক্ত। বিয়ে,জন্ম,মৃত্যু আল্লাহ নিজের হাতে লিখে রাখেন। আমি আমারে স্বামীকে অনেক ভালোবাসি, সবাই দোয়া করবেন। মানুষ আমায় খারাপ বলুক এটা চাই না। আমি জামাই নিয়ে সারাজীবন ভালো থাকতে চাই। ‘

তানহা মৌমাছি বলেন, আসলে আমি বিব্রতকর অবস্থায় পড়ে গেছি এই সেলফির জন্য। তাই আমার বিবাহিত জীবনের কথা ভক্তদের সামনে নিয়ে এলাম। নাঈম আশরাফের সাথে সেলফির কারণে মানুষ আমাকে নানাকিছু ভাবতে পারে। একটা বিয়ের অনুষ্ঠানে সেলফিটা তোলা। আমি তাকে ভালো করে চিনিও না। যেহেতু সেলফিটা নিয়ে কথা হচ্ছে, এজন্য আমি নিজেই আমার স্বামীর ছবিসহ আমার প্রেম ও বিয়ের কথা বিস্তারিত জানিয়েছি।

তানহা মৌমাছির গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। অনেক দামে কেনা, যে গল্পে ভালোবাসা নেইসহ চারটি ছবিতে অভিনয় করেছেন তানহা। স্বামী মুক্তর নিজের বড় ব্যবসা রয়েছে। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ। তানহা স্বামীর সাথে ঢাকার মিরপুর ডিওএইক্সচএসে থাকেন।

তানহা বলেন, ‘আসলে নাঈম আশরাফের সাথে ছবি তোলার পর মানুষজন নানা কথা বলছিল। অথচ আমার স্বামী একজন ব্যাবসায়ী আমি তার টাকা দিয়েই সিনেমা করেছি। আমার স্বামী মুক্ত সিনেমায় প্রযোজনা করেছেন। তাই ভাবলাম মানুষের কটূ কথা বলার আগেই আমি বিষয়টি ভক্তদের জানিয়ে দেই। ‘

মাসখানের মধ্যেই বিয়ের অনুষ্ঠান আয়োজন করবেন তানহা-মুক্ত দম্পতি। এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে