বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে শাহরুখ-হৃতিককে আবার একসাথে চান সুজান-গৌরী

news-image

বিনোদন ডেস্ক :শাহরুখ-হৃতিককের বিভেদ ভুলিয়ে তাদের পুরোনো সেই বন্ধুত্বের সম্পর্ককে আবারও জোড়া লাগাতে এবার উদযোগ নিয়েছে শাহরুখ পত্নী গৌরি ও হৃতিকের সাবেক স্ত্রী সুজান। শাহরুখ-গৌরী ও হৃতিক-সুজান জুটিকে একসময় প্রায়ই একসঙ্গে দেখা যেত। গোটা বলিউড জানত, তারা চারজন খুব ভালো বন্ধু। একসঙ্গে ঘুরতে যাওয়া, পার্টি করা- সবই ছিল রোশন ও খান পরিবারের নিত্তনৈমিত্তিক ব্যাপার।

তবে মাঝখানে অনেক পানি গড়িয়েছে। গত তিন বছর হলো সুজানের সঙ্গে বিয়ে ভেঙে যায় হৃতিকের। শাহরুখের সঙ্গে হৃতিকের সম্পর্কও খারাপ হয়ে যায়।

কিছুদিন আগেও শাহরুখের ফিল্ম রইস আর হৃতিকের কাবিলে একদিনে রিলিজ ডেট নিয়ে দু’জনের মধ্যে ঝামেলার কথা শোনা যায়। স্বভাবতই হৃতিক-শাহরুখের সম্পর্ক খারাপ হওয়াতে গৌরী ও সুজানের বন্ধুত্বেও ভাটা পড়ে। তবে ফের বোধ হয়, সবকিছুর জোড়া লাগছে।

একদিকে যেমন হৃতিক-সুজানের আবার একসঙ্গে হওয়ার বিভিন্ন খবর বলিউড পাড়ায় শোনা যাচ্ছে তেমন শোনা যাচ্ছে, হৃতিক নাকি প্রাক্তন স্ত্রীর পাশাপাশি থাকার জন্য তার বাড়ির সামনে কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট কিনে দিচ্ছেন। অন্যদিকে, সুজানকে আবার তার পুরনো বন্ধু গৌরীর সঙ্গে পার্টি করতে দেখা যাচ্ছে। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেন গৌরী খান।

সুজান-গৌরীর পুরনো বন্ধুত্ব জোড়া লাগাতে আশা করা যেতেই পারে যে হৃতিক-শাহরুখের পুরনো বন্ধুত্বও আবার জোড়া লাগবে। অনেকে আবার এও বলছেন, গৌরী-সুজান নাকি হৃতিক-শাহরুখের সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ