,

হারিয়ে যাওয়া সোনিকা

news-image

 

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল-অভিনেত্রী সোনিকা সিং চৌহান। গত ২৯ এপ্রিল দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের সামনে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

সম্ভাবনাময়ী এই অভিনেত্রী শুধু কলকাতায় নয়, মডেল হিসেবে তার পরিচিতি মুম্বাইতেও ছড়িয়েছিল। কিন্তু আকস্মিক এক দুর্ঘটনা কেড়ে নিয়েছে সব সম্ভাবনা। ২৭ বছর বয়সি সোনিকার হঠাৎ চলে যাওয়ায় শোকগ্রস্ত তার পরিবার, সহকর্মী, বন্ধু-বান্ধব ও তার ভক্তরা।

ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন সোনিকা সিং চৌহান। মাউন্ট কারমেল কলেজ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন তিনি। ২০১০ সালে সুন্দরী প্রতিযোগিতা সানন্দা তিলত্তোমা দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন সোনিকা। এরপর ২০১৩ সালে সুন্দরী প্রতিযোগিতা মিস ডিভা-তেও অংশ নেন সোনিকা।

মডেলিং ও অভিনয়ের পাশাপাশি বেশ কিছু টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তিনি। ছোটবেলা থেকে খেলাধুলা ভালোবাসতেন তিনি। বিভিন্ন ইভেন্টে স্কুলের প্রতিনিধিত্ব করেছেন। একটি আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেলের হয়ে দীর্ঘদিন বহু শো সঞ্চালনা করেছেন সোনিকা। ভিডিও জকি হিসেবেও কাজ করেছেন এই অভিনেত্রী।

এ ছাড়া পর পর দুই বছর প্রো কাবাডি লিগের সঞ্চালক ছিলেন সোনিকা চৌহান। তবে মডেলিং ছিল তার অন্যতম প্যাশন। সুপারমডেল হিসেবে বহু আন্তর্জাতিক ও দেশিয় ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

প্রাণবন্ত এবং ব্যক্তিত্বসম্পন্ন সোনিকার ঘনিষ্ঠজন ছিলেন, সাহেব ভট্টাচার্য, বিক্রম চ্যাটার্জি, রুক্মিনি মৈত্রসহ অনেকে। তবে ব্যক্তিগত জীবনে টেলিভিশন অভিনেতা বিক্রম চ্যাটার্জির সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের সম্পর্ক ছিল বলে গুঞ্জন শোনা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে