সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বীর বাঙালি’তে রুবেলের বিপরীতে রাকা

news-image

বিনোদন প্রতিবেদক : মুক্তিযোদ্ধা বাবার কাছে গল্প শুনে চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক মিজানুর রহমান মিজান। ছবিটিতে চিত্রনায়ক রুবেলের বিপরীতে অভিনয় করছেন রাইয়া রাকা। সম্প্রতি গাজীপুরের পুবাইলে ছবির প্রথম লটের শুটিং শেষ হয়েছে।

ছবিটিতে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন বলে জানিয়েছেন রাকা। তিনি বলেন, “ছোটবেলা থেকেই চলচ্চিত্রে কাজের আগ্রহ ছিল। মাঝে কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু হঠাৎ করেই ‘বীর বাঙালি’ ছবিতে অভিনয়ের জন্য অফার পেলাম। আমার কাছে কাজ করে অনেক ভালো লেগেছে। কারণ মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। এমন একটি ছবিতে কাজ করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।”

‘আমি রুবেল ভাইয়ের বিপরীতে কাজ করেছি। তিনি একজন নতুন শিল্পী হিসেবে আমাকে অনেক সহযোগিতা করেছেন। অনেক ধন্যবাদ ভাইকে। কারণ তিনি এভাবে পাশে না থাকলে হয়তো এত ভালোভাবে কাজটি করতে পারতাম না। মিজান স্যারকে ধন্যবাদ এমন একটি কাজের সাথে আমাকে যুক্ত করার জন্য। আমি চলচ্চিত্রে মিয়মিত কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

ছবিটির বিষয় পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমি ছোটবেলা থেকেই বাবার কাছে যুদ্ধ নিয়ে অনেক ঘটনা শুনেছি। কোনোটাই আমার কাছে গল্প মনে হতো না। কারণ সেই চরিত্রগুলো আমাদের বাড়ির আশপাশের লোক। ওনাদের ছেলেমেয়েদেরও আমি চিনি, যে কারণে আমার ভেতরে মুক্তিযুদ্ধের অনেক গল্পই ভেসে বেড়ায়। সেখান থেকেই আমি একটি চলচ্চিত্রের স্ত্রিপ্ট করেছি।’

‘এরই মধ্যে প্রথম পর্যায়ের শুটিং শেষ করেছি। ছবিতে রুবেল ভাইয়ের বিপরীতে অভিনয় করেছেন নবাগত রাইয়া রাকা।’

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি