,

ইউটিউবে ভিউ বেশি মানেই গান হিট নয় : সুজানা

news-image

বিনোদন প্রতিবেদক : মডেল অভিনেত্রী সুজানা জাফর অভিনীত ‘কেউ না জানুক’ শিরোনামের মিউজিক ভিডিও প্রকাশ পায় গেল ১ ডিসেম্বর। ছয় মাস হওয়ার আগেই ইউটিউবে গানের ভিডিওটি দেখেছেন ৫০ লাখের বেশি দর্শক, আর প্রশংসাসূচক মন্তব্য চোখে পড়েছে ২ হাজারের বেশি।

এ প্রসঙ্গে সুজানা বলেন, ‘ভিউ কখনোই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ইউটিউবে ভিউ বেশি মানেই গান হিট নয়। আবার অনেক সময় দেখা যায় মানহীন অনেক কিছুই বিকল্প পন্থায় (বুস্ট) ভিউ বাড়ায়।’

তিনি বলেন, ‘আমি মনে করি, ভালো কাজ হলে মানুষ এমনিতেই দেখবে। যেমনটা আমার অভিনীত সর্বশেষ এই মিউজিক ভিডিওটিতে হয়েছে। কাছে-দূরে, ফ্যান-ফলোয়ার সবাই ভালো বলেছে। প্রতিটি মানুষ গান এবং মিউজিক ভিডিওটি সাদরে গ্রহণ করেছে।’

সুজানা এও বলেন, ‘আমি যতদূর জেনেছি ‘কেউ না জানুক’ গানটির ভিউ বাড়ানোর অন্য বিকল্প কোনো পন্থা অবলম্বন করা হয়নি।’

‘কেউ না জানুক’ গানটি সুজানা অভিনীত ৮ম মিউজিক ভিডিও। খুব জেনে বুঝে, সবদিক বিবেচনা করে কাজ করেন বলেই সংখ্যাটা এত কম বলে মনে করেন সুজানা। তিনি বলেন, ‘আমি এর মধ্যে আরও দুটো মিউজিক ভিডিওতে কাজের প্রস্তাব পেয়েও ছেড়ে দিয়েছি। কারণ আমার যারা দর্শক তারা ওই মিউজিক ভিডিওর গেটআপে দেখে পছন্দ করতেন না; তাই কাজ দুটো করিনি।’

কেউ না জানুক গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। রবিউল ইসলাম জীবনের লেখা এই গানের সুর-সংগীত করেছেন ইমরান। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এই গানের সুজানার সঙ্গে অভিনয় করেছেন এবিএম সুমন।

শুক্রবার মধ্যরাত পর্যন্ত শুটিং করে বেশ ক্লান্ত সুজানা। তার কথায় স্পষ্ট ক্লান্তির ছাপ বোঝা যাচ্ছিল। গতকাল (শুক্রবার) থেকে অভিনয় করছেন নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির নির্দেশনায় নতুন একটি নাটকে। এই নাটকে তার সহশিল্পী অপূর্ব, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু প্রমুখ। নাটকটি আগামী ঈদে প্রচার হবে।

https://youtu.be/aPw1M_Ehg94

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে