,

মাঠে বসে দেশের জয় দেখে গর্বিত প্রিয়তী

news-image

বিনোদন প্রতিবেদক : এক ম্যাচে হার আরেক ম্যাচ পরিত্যক্ত। তবে গতকাল শুক্রবারের ম্যাচে বেশ বড় ব্যবধানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিজ দেশের এই জয়ে গর্বিত বাংলাদেশি বংশোদ্ভূত মিজ আয়ারল্যান্ডখ্যাত মডেল প্রিয়তী। মাঠে বসে দেশের এই জয়ের সাক্ষী হতে পেরে ডাবল আনন্দ হয়েছে তাঁর। আজ শনিবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানালেন প্রিয়তী।

পাঠকেরা এর আগে থেকেই জেনেছিলেন, বাংলাদেশ দলের একটি খেলা আয়ারল্যান্ডের মাঠে বসে প্রিয়তী উপভোগ করবেন। কথা রেখেছেন তিনি। আয়ারল্যান্ডের ডাবলিনে যে স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ চলছিল, তার ঠিক পাশেই থাকেন প্রিয়তী। তাই গতকাল অন্যান্য ব্যস্ততাকে ছুটি দিয়ে খেলা উপভোগ করেছেন। শেষ পর্যন্ত বাংলাদেশ জয়ী হওয়াতে বেশ খুশি হয়েছেন তিনি।

প্রিয়তী বলেন, ‘বাংলাদেশের দলের প্রথম ম্যাচ দেখতে গেলাম। জয় নিয়ে বাসায় ফিরলাম, তাও আবার অনেক বড় ব্যবধানে। আমার কেন জানি প্রত্যাশা ছিল, বাংলাদেশ জিতবেই। শেষ পর্যন্ত মনের আশা পূরণ হওয়াতে আনন্দে উচ্ছ্বসিত বলতে পারেন।’

২০১৪ সালে বাংলাদেশি হিসেবে মিজ আয়ারল্যান্ড মুকুট জেতেন প্রিয়তী। এরপর জিতেছেন মিজ আর্থ খেতাবও। এখন আইরিশ ভাষার ছবির শুটিং করছেন এই মডেল ও অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে