,

ঐশ্বরিয়ায় মজেছে কান

news-image

বিনোদন ডেস্ক : এ যেন ‘এলেন, দেখলেন, জয় করলেন’। কানের রেড কার্পেটে আরও একবার হাজারো ক্যামেরার আলো ঝলসে উঠল অ্যাশের আগমনে। মাইকেল সিনচোর ডিজাইন করা হালকা নীল রংয়ের গাউনে ঐশরিয়ার সম্মোহন এখনও কাটিয়ে উঠতে পারেনি কান। অনেকটা সিনড্রেলার মতোই দেখাচ্ছিল তাকে। পোশাক ডিজাইনার নিজেই বললেন, ‌সিনড্রেলাই, অভাব শুধু একপাটি কাচের জুতো আর প্রিন্স চার্মিংয়ের।

এ নিয়ে ১৬ বার কান ফেস্টিভালে যোগ দিলেন ৪৩ বছরের নায়িকা। শুধু অভিনেত্রী হিসেবে নয়, জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড লরিয়েল প্যারিসের মডেল হিসেবেও কান ফিল্ম ফেস্টিভালে যোগদান করেন তিনি। প্রথম দিনে তিনি পরেছিলেন সবুজ রংয়ের একটি লেয়ার ড্রেস। দ্বিতীয় দিনে তিনি পরেছিলেন ঘিয়ে রংয়ের এমব্রয়ডারি করা একটি গাউন। টুইটারে অ্যাশের সেই মোহময়ী ছবি পোস্ট করেছিলেন অভিষেক বচ্চন।

এর আগে দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে কান ফিল্ম ফেস্টিভালে। অবশ্য ঐশ্বরিয়া আসার আগেই তিনি কান ছেড়েছেন। এসেছিলেন মল্লিকা শেরাওয়াত, শ্রুতি হাসান, নন্দিতা দাস এবং এ আর রহমানও। রবিবার সোনম কাপুরের আসার কথা। আপাতত ঐশ্বরিয়ায় মজেছে কান।
এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে