সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশাল ঢেউয়ে কোথায় গেলো মেয়েটি? (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : খরস্রোতা সমুদ্রের দুই তীরের মধ্যে দূরত্ব ৩১ মিটার। দুই পাশে পিচ্ছিল পাথর। আর দড়ির ওপর দিয়ে হেঁটে সমুদ্রের এক পাড় থেকে আরেক পাড়ে যাওয়ার চেষ্টা করছেন এক নারী। হঠাৎ করে কোত্থেকে এল বিশাল ঢেউ। ক্ষণিকের জন্য হারিয়ে গেলেন ওই নারী। খবর এনডিটিভি অনলাইনের

ভারত মহাসাগরের রিইউনিয়ন আইল্যান্ড নামের এক দ্বীপে ঘটেছে এই রোমাঞ্চকর ঘটনা। এর ভিডিও চিত্রে দেখা গেছে, বিশাল আকারের ঢেউ ওই নারীকে প্রায় ডুবিয়েই দিয়েছিল। যিনি ভিডিও করছিলেন, তিনিও ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন।

দড়ির ওপর দিয়ে হাঁটা ওই নারীর নাম কোরালি জিরোল। দড়ির ওপর দিয়ে হাঁটার ব্যাপারে পেশাদার প্রশিক্ষণ আছে এই ২৬ বছরের তরুণীর। প্রথমে পড়ে গেলেও শেষতক রক্ষা পেয়েছেন কোরালি। অবিশ্বাস্যভাবে দাঁড়িয়ে ছিলেন দড়ির ওপরই। ভিডিওতেই তা দেখা গেছে।

এ ঘটনার অনেক স্থিরচিত্র এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কোরালি স্বীকার করেছেন, ঢেউটি যখন আসে, তখন তিনি দড়ির ওপর বসে ছিলেন। যদি দাঁড়িয়ে থাকতেন, তবে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন