সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাক্তন স্ত্রীকে কোটি টাকার অ্যাপার্টমেন্ট উপহার হৃতিকের

news-image

বিনোদন ডেস্ক : বিভিন্ন কারণে তাদের বিয়ে ভেঙে গেছে ঠিকই। তবে একে অপরের প্রতি ভালোবাসা থেকেই গেছে। ঠিক সেই কারণেই বোধহয় হৃতিক ফের ফিরছেন তার প্রাক্তন স্ত্রী সুজানের কাছে।

বিয়ে ভাঙার পরও একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে হৃতিক-সুজানকে। তারা দুজনেই দুই ছেলেকে যথেষ্ট সময়ও দিচ্ছেন। কখনও তারা একসঙ্গে বেড়াতে যান, আবার কখনও বা সিনেমা দেখতে যান।

হাজার হোক হৃতিক-সুজান একেবারে ছোটবেলার বন্ধু।

সম্প্রতি হৃতিক-সুজানকে আরও বেশি করে ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে।দু’দিন আগে দুই ছেলেকে নিয়ে লাঞ্চ-এ গিয়েছিলেন তারা।

এবার মুম্বই মিরর সূত্রে খবর, হৃতিক নাকি তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে আজাকাল বেশিই চিন্তিত। হৃতিক মুম্বাইয়ের জুহুতে সুজানের জন্য একটি কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনেছেন। যেটি হৃতিকের নিজের বাড়ি থেকে মাত্র ১৫ মিনিট দূরত্বে। প্রাক্তন স্ত্রীকে উপহার হিসেবে এটি দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।

প্রসঙ্গত, হৃতিক থাকেন তার বাবা-মা রাকেশ রোশন ও পিঙ্কি রোশনের সঙ্গেই। এবার সুজানও থাকবেন তার কাছেই।

প্রসঙ্গত, বিবাহ বিচ্ছেদের পর থেকে সুজান তার দুই ছেলেকে নিয়ে আন্ধেরিতে একটি ভাড়া বাড়িতে থাকেন। যদিও হৃতিক সুজানের বিয়ে যাতে না ভাঙে তার যথেষ্ঠ চেষ্টা করেছিলেন তাদের দুজনের পরিবার। তবে শেষপর্যন্ত আটকানো যায়নি। তবে টানা তিন বছর আলাদা থেকেও হৃতিক-সুজান পুরোপুরি আলাদা হতে হয়তো পারেননি। হয়ত সেই টানেই ফের তারা একে অপরের কাছে ফিরছেন।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’