,

কঙ্গনার বিরুদ্ধে ‘ছিনতাইয়ের’ অভিযোগ

news-image

বিনোদন ডেস্ক : ঝামেলায় জড়িয়ে প্রায়ই আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। চলচ্চিত্র নির্মাতা কেতন মেহতা সম্প্রতি অভিযোগ করেছেন, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে কঙ্গনাকে নিতে চেয়েছিলেন। প্রথমে সম্মতি দিয়েও কঙ্গনা এখন অন্য নির্মাতার সঙ্গে ওই চরিত্রে কাজ করতে যাচ্ছেন। ছবির নাম দিয়েছেন ‘মনিকর্নিকা- দ্য কুইন অব ঝাঁসি’।

কেতন মেহতা আরও জানান, তিনি ১০ বছর ধরে ওই প্রজেক্টের জন্য কাজ করেছেন। কঙ্গনার এই পদক্ষেপ অনৈতিক। স্বপ্নের প্রজেক্টটি ‘হাইজ্যাক’ করার অভিযোগে কঙ্গনাকে আইনি নোটিশও পাঠিয়েছেন কেতন মেহতা।

এদিকে, বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার অপূর্ব আসরানিও কঙ্গনার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছেন। সম্প্রতি ফেসবুক লাইভে এসে কঙ্গনা দাবি করেন, তিনি তার নতুন ছবি ‘সিমরান’ এর কাহিনিকার। এতে ক্ষুব্ধ ‘আলিগড়’ এবং ‘সিটিলাইট’ খ্যাত চিত্রনাট্যকার অপূর্ব আসরানি। তার দাবি এই ছবির কাহিনিকার তিনি। কঙ্গনা মিথ্যে দাবি করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে