সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করণ জোহরের ছবির অফার ফিরিয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস

news-image

বিনোদন ডেস্ক : আঞ্চলিক সিনেমা৷ এই তকমা ছাপিয়ে প্রতিদিনই সাফল্যের নয়া শিখরে পা রাখছে বাহুবলী৷ আয়ের অঙ্ক ১০০০ কোটি আগেই ছাড়িয়েছে৷ এবার দাঁড়িয়ে ১৫০০ কোটি টাকার দুয়ারে৷ সে মাত্রাও ছাড়িয়ে যাবে খুব শিগগিরিই৷ কারণ এখনও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলেছে ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’৷ আর বাহুবলী প্রভাস এখন তরুণী হৃদয়ের নয়া রাজকুমার৷ যাঁর কাঁধের উপর নায়িকা অনুষ্কার মতো হেঁটে যাওয়ার স্বপ্ন ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছেন৷

এহেন তারকাকে বলিউড কি আর ব্রাত্য রাখতে পারে? করণ জোহরের মতো প্রযোজক তো অন্তত পারেন না৷ তার উপরে বাহুবলীর হিন্দি ভাষার ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিল তাঁর ধর্মা প্রোডাকশন৷ এই সুযোগে প্রভাসের সঙ্গে বেশ ভালই বন্ধুত্ব হয়ে গিয়েছে তাঁর৷ শোনা গিয়েছে, তাই প্রথম অফারটা তিনিই আগ বাড়িয়ে দিয়ে ফেলেছেন৷ কিন্তু প্রযোজক-পরিচালকের যাবতীয় আশায় জল ঢেলে দিয়ে তাঁর এই অফার সসম্মানে ফিরিয়ে দিয়েছেন বাহুবলী তারকা৷
উঠতি কিংবা প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রী, বলিউডে হেন কোনও মানুষ নেই যিনি করণের ধর্মা প্রোডাকশনের ব্যানারে কাজ করতে চান না৷ এমনকী, তারকারা নিজেদের ছেলে-মেয়েদের লঞ্চের ক্ষেত্রেও তাঁর উপরই ভরসা রাখেন৷ এহেন প্রযোজক-পরিচালকের অফার কেন হেলায় ফিরিয়ে দিলেন প্রভাস? কারণ তাঁর কাছে কমিটমেন্টই আগে৷ বাহুবলীর তপস্যা প্রায় পাঁচ বছর ধরে করেছেন৷ এই সময়কালে কোনও কাজ হাতে নেননি দক্ষিণি সুপারস্টার৷ তবে এখন তাঁর হাতে রয়েছে একাধিক প্রজেক্ট৷ রয়েছে পরবর্তী ছবি ‘সাহো’৷ সেগুলির কাজই আগে শেষ করতে চান প্রভাস৷ যা কথা দিয়েছেন সব রাখতে চান৷ তারপর যদি সময় থাকে৷ আর বলিউডের কোনও চিত্রনাট্য যদি তাঁর মনে ধরে যায়৷ তাহলেই বি-টাউনে পদার্পণ করবেন বাহুবলী৷ সারা বিশ্বে বন্দিত হওয়ার পর এটুকু বিলাসিতা তো তিনি করতেই পারেন!

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’