,

‘যা করার বেডরুমেই করি’, বিস্ফোরক সোনম

news-image

 

বিনোদন ডেস্ক :‘নীরজা’র সৌজন্যে পেয়েছেন বিশেষ জাতীয় পুরষ্কার৷ প্যাডম্যান থেকে সঞ্জয় দত্তের জীবনী, দু-দু’টি বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্র করছেন৷ এমনিতেই পেয়ে গিয়েছেন বলিউডের ফ্যাশনিস্তার তকমা৷ সেই সোনম কাপুর এবার ফাঁস করলেন নিজের অন্দরমহলের রহস্য৷ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা সটান জানিয়ে দিলেন, যা করার বেডরুমেই করেন তিনি৷
সোনমের এই বিস্ফোরক স্বীকারোক্তির পরই প্রশ্ন উঠেছে, বেডরুমে কী এমন করেন অনিল তনয়া? সাক্ষাৎকার দিতে গিয়ে সঞ্চালকের এক বিতর্কিত প্রশ্নের উত্তরে সোনম জানান, যদি পরনিন্দা-পরচর্চা করতেই হয় তাহলে তা নিজের বেডরুমেই করবেন তিনি৷ কারও সোফায় গিয়ে, কিংবা টেলিভিশনের ক্যামেরার সামনে নয়৷

শোনা গিয়েছে সাক্ষাৎকারে সোনম এমনটাও জানিয়েছেন যে, পারফিউমের গন্ধ থেকেই তিনি মানুষকে বিচার করেন৷ আর এই গন্ধ নিয়ে ভীষণই খুঁতখুঁতে তিনি৷ নিজের প্রথম চুমু খাওয়ার কথাও নাকি এই সাক্ষাৎকারেই ফাঁস করেছেন সোনম৷ জানিয়েছেন, যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তেমন কিছুই জানতেন না তিনি৷ অনেক সময় নাকি বোকাও বনে যেতেন৷ কিন্তু ধীরে ধীরে পরিণত হয়েছেন৷ ছবি বাছতে শিখেছেন৷ মানুষের চাহিদা বুঝতে শিখেছেন৷ নিজেকে বুঝতে শিখেছেন৷ তাই এখন সবদিক ভাবনা চিন্তা করেই চরিত্র বেছে নেন৷ চরিত্র ছোট কিংবা পার্শ্ব হলেও তাঁর কিছু এসে যায় না৷ তবে তার জোর থাকা চাই৷ সে কারণেই অক্ষয়ের প্যাডম্যান ও সঞ্জয় দত্তের বায়োপিককে বেছে নিয়েছেন নায়িকা৷ শোনা গিয়েছে, সঞ্জয়ের বায়োপিকে টিনা মুনিমের চরিত্র ফুটিয়ে তুলবেন সোনম৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে