,

আবার প্রিয়াঙ্কার ‘কোয়ান্টিকো’

news-image

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘কোয়ান্টিকো ’ টেলিভিশন সিরিজকে তৃতীয় সিজনের জন্য অনুমতি দিল এবিসি৷ তবে এবারের সিরিজটি হবে ছোট মাপের৷ থাকবে মাত্র ১৩টি এপিসোড৷ তবে এই এফবিআই ড্রামাটির হাল এবার ধরবেন অন্য আরেকজন৷ এবার এই সিজনের ক্রিয়েটার /এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে আর থাকবেন না জোশ সাফরান।

অবশ্য জোশ একেবারে এই সিরিজটি ছেড়ে চলে যাচ্ছেন না৷ তিনি এই শোয়ের সঙ্গে যুক্ত থাকবেন কনসালট্যান্ট হিসেবে৷ তিনি বলেছেন , ‘এই সিরিজের সঙ্গে আমার চুক্তি ছিল ২ বছরের৷ সেই সময় অতিক্রান্ত হয়ে গেছে। আমি এই শো ছেড়ে দিচ্ছি এবং এর ভার তুলে দিচ্ছি একজন দক্ষ মানুষের হাতে৷ ’ ২০১৫ সালের বসন্তে শুরু হয়েছিল ‘কোয়ান্টিকো ’৷ এই বছর দ্বিতীয় সিজনে তেমন কিছু করে উঠতে পারেনি৷ ২১ সন্তাহ ধরে ১৮ থেকে ৪৯ বছর বয়স সীমার দর্শকদের মধ্যে এই সিরিজের রেটিং ০ .৭৷ এই তথ্য দিয়েছে নিয়েলসেন লাইভ৷ তাই আরও একবার এই সিরিজ নবীকরণ হলেও এপিসোডের সংখ্যা কমানো হয়েছে৷ ২১ থেকে নেমে এসেছে ১৩ -তে৷ মনে করা হচ্ছে সিরিজের পরিচালক বদলও হচ্ছে একই কারণে৷

এই সিরিজের প্রথম থেকেই এফবিআই এজেন্ট অ্যালেক্স প্যারিশের ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ এই সিরিজে তার সাফল্য হলিউডে তার জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে৷ তিনি ‘কোয়ান্টিকো ’-তে অভিনয় করার সুবাদে গত বছর ফেভারিট ড্রামাটিক টিভি অ্যাকট্রেস -এর পুরস্কার জিতে নিয়েছেন পম্পিও এবং ভিওলা ডেভিস -এর মতো তারকাদের পরাজিত করে৷ শুধু তাই নয় , ডোয়েন জনসন এবং জ্যাক এফরন -এর সঙ্গে ‘বেওয়াচ ’ ছবিতে অভিনয়ও করছেন৷ এই হলিউডি ছবিতে ভিক্টোরিয়া লিডস নামের নেগেটিভ চরিত্রে তাকে দেখতে পাওয়া যাবে৷

এই সিরিজে প্রিয়াঙ্কাকে বেশ কিছু সাহসি দৃশ্যে অভিনয় করতে হয়। এবারও কি তেমন কোন সাহস দেখাবেন প্রিয়াঙ্কা- এই প্রশ্ন প্রিয়াঙ্কাভক্তদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে