বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মদের সঙ্গে ছিল নিষিদ্ধ মাদক, রহস্য মোড় নিচ্ছে ভিন্ন খাতে

news-image

বিনোদন ডেস্ক :রাতভর উদ্দাম পার্টি। শেষ রাতে ঝড়ের বেগে গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে ঘটে দুর্ঘটনা। আর এ দুর্ঘটনায় প্রাণ হারান কলকাতার বিখ্যাত মডেল ও টিভি উপস্থাপিকা সোনিকা সিং চৌহান। দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। গত মাসের শেষ দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর এর সাম্ভাব্য কারণ নিয়ে প্রতিবেদনের পর প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো। দুর্ঘটনার বিষয়টি নিয়ে জোর তদন্ত চালিয়েছে পুলিশ। আর এ তদন্তের জেরে সোনিকার দুর্ঘটনায় মৃত্যু প্রসঙ্গটি নিয়েছে অন্যদিকে মোড়। দুর্ঘটনার সময়ে সঙ্গে থাকা অভিনেতা বিক্রম নিজেকে নির্দোষ প্রমাণ করার অনেক চেষ্টা করলেও বিভিন্ন জেরায় উঠছে নতুন নতুন প্রশ্ন।
এর মধ্যে সম্প্রতি এ ঘটনার তদন্তে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তার বক্তব্যে চমকে উঠেছেন অনেকেই। চলতি সপ্তাহে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার আগের রাতের পার্টিতে মদ তো ছিলই, আরো ছিল নিষিদ্ধ মাদকও। যদিও বক্তব্য দেওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।
এদিকে, পুলিশ কর্মকর্তার এমন মন্তব্যের পর সংবাদমাধ্যমে প্রশ্ন উঠেছে, দুর্ঘটনার রাতে শুধুই মদ খেয়েছিলেন বিক্রম? নাকি অন্য কোনো মাদকও গ্রহণ করেছিলেন! যদিও এ প্রশ্নের খোলাসা করেননি তদন্তে নিয়েজিত পুলিশ কর্মকর্তা।
গত ২৯ এপ্রিল ভোররাত সাড়ে ৪টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা নগরীর রাসবিহারি এভিনিউয়ে উল্টে গিয়েছিল বিক্রমের গাড়ি। দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে কোনোক্রমে সোনিকা ও বিক্রমকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
এর কিছুক্ষণ পর বিক্রম ও সোনিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় মডেল সোনিকা চৌহানকে। দুর্ঘটনার সময়ে গাড়ির সামনে চালকের বাঁ দিকের আসনে বসেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ গতিতে আসছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাড়িটি ফুটপাতে উঠে যায়। তারপর সেটি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির সামনের চাকা দুমড়েমুচড়ে গিয়েছিল।
দুর্ঘটনার পর গাড়ির ভেতরেই আটকে পড়েন বিক্রম ও সোনিকা। শব্দ শুনে ছুটে এসে স্থানীয় জনতা উদ্ধার করেন দুজনকেই। সোনিকা যেদিকে বসেছিলেন, সেদিকেই গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর মাথাসহ শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে।
ঘটনার পরপরই পুলিশ জানায়, শহরের একটি দামি হোটেলে রাতের পার্টিতে ছিলেন সোনিকা ও বিক্রম। সেই পার্টিতে তাঁরা মদ্যপান করেছিলেন বলে তথ্য মিলেছে।
মদ্যপান করার পর প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হয়েছিল তখন। ময়নাতদন্তের পাশাপাশি বিক্রমের রক্ত পরীক্ষাও সম্পন্ন হয়েছিল। তবে সেই পরীক্ষার ফল তদন্তের স্বার্থে জানায়নি পুলিশ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ