,

অনুষ্কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছেন শাহরুখ!

news-image

 

বিনোদন ডেস্ক :অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক নেহাত মন্দ নয়। বরং তাঁর হাত ধরেই বলিউডের সফর শুরু করেছিলেন অনুষ্কা। ‘রবনে বনাদি জোরি’ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেই পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। সেই শাহরুখ খান কিনা বেজায় চটে গেলেন অনুষ্কার উপর! এমনকী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথাও সাফ জানিয়ে দিয়েছেন কিং খান।
হলটা কী? ভ্যাঙ্কুভারের টেড টক থেকে ফিরে আপাতত আইপিএল নিয়ে ব্যস্ত বলিউড বাদশা। আবার অনুষ্কার সঙ্গে পরিচালক ইমতিয়াজ আলির আপকামিং ছবিতেও একসঙ্গে দেখা যাবে তাঁকে। কিন্তু তারই মধ্যে অনুষ্কার একটি পোস্টে মেজাজ হারালেন শাহরুখ। ঘটনা হল, অনুষ্কা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে শাহরুখের ভ্যানিটি ভ্যান দেখা যাচ্ছিল। সেদিকে হাত দেখিয়েই দাঁড়িয়ে অনুষ্কা। ছবির সঙ্গে লেখেন, “যশরাজ ফিল্মস স্টুডিওতে শাহরুখের ভ্যানিটি ভ্যান দেখতে পেয়েছি।” এই ছবির জবাবেই অনুষ্কাকে ধমক দেন শাহরুখ। লেখেন, “আমার পিছু নেওয়ার জন্য অনুষ্কার বিরুদ্ধে অভিযোগ জানাব।”
নাহ, রেগে নয়। পুরো বিষয়টিই হয়েছে মজা করে। ঠাট্টা করেই অনুষ্কাকে এই উত্তর দিয়েছেন কিং খান। ‘জব তক হ্যায় জান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পর ফের বড়পর্দায় দুই তারকাকে একসঙ্গে দেখার সুযোগ পাবেন দর্শকরা। শাহরুখের সঙ্গে বি-টাউনের প্রায় সব অভিনেত্রীদেরই ভাল সম্পর্ক। সেই তালিকায় রয়েছেন অনুষ্কাও। তাই নিজের সহ-অভিনেত্রীকে একটু ফিল্মি কায়দাতেই জবাব দিয়েছেন তিনি। আর তাতেই ফ্যানদের মন জয় করে নিয়েছেন বলিউডের ডন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে