,

কাজলকে সরিয়ে বলিউডে ‘সিমরন’ হয়ে হাজির কঙ্গনা

news-image

 

বিনোদন ডেস্ক :রঙ্গুন হিটের তকমা পায়নি৷ কিন্তু দুই নায়কের নাম ছাপিয়ে প্রশংসা আদায় করে নিয়েছেন তিনিই৷ তাই বাজারদর তাঁর এখনও তুঙ্গে৷ অবশ্য এখন আর বাজারদরের কথা মাথায় রেখে সিনেমা করেন না বলিউডের ক্যুইন৷ কারণ এখন তাঁর লক্ষ্য অন্য৷ শোনা যাচ্ছে, এবার পরিচালকের জুতোতেও পা গলাতে চলেছেন নায়িকা৷ তবে তার আগে অভিনয় নিয়ে নিজের এক্সপেরিমেন্ট চালাতে একটু পিছপা হন না অভিনেত্রী৷ তাই রঙ্গুনের পরই হংসল মেহতার পরিচালনায় ‘সিমরন’ রূপে পর্দায় হাজির কঙ্গনা রানাওয়াত৷ সামনে এল ছবির টিজার৷

প্রবাসী ভারতীয় হয়ে ছবিতে ধরা দিয়েছেন কঙ্গনা৷ বিশাল ভরদ্বাজের রঙ্গুনের থেকে একেবারে ভিন্ন মেজাজে দেখা যাবে তাঁকে৷ নিজের লুক নিয়েও করেছেন এক্সপেরিমেন্ট৷ টিজারেই সামনে এসেছে তাঁর এই বৈচিত্র৷ তবে সংলাপের মাধ্যমে নয়, পুরো টিজারই তুলে ধরা হয়েছে সংগীতের সাহায্য নিয়ে৷ টিজার মুক্তির আগেই ছবির কাহিনি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল বি-টাউনে৷ একপক্ষ বলছেন এটি একটি সাসপেন্স থ্রিলার৷ যার সঙ্গে বর্ণবিদ্বেষমূলক প্রসঙ্গও জড়িত রয়েছে৷ আবার আরেক পক্ষ বলছেন, ছবির কাহিনি এক এনআরআই গুজরাটি মহিলাকে কেন্দ্র করে৷ নিজের স্বামীকে ঋণের দায় থেকে বাঁচাতে এক ব্যাঙ্ক ডাকাতির ফন্দি আঁটেন যিনি৷ তবে আসল কাহিনি কী? সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কঙ্গনা ও তাঁর পরিচালক৷
তবে বিশেষজ্ঞদের ধারণা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র সৌজন্যে বলিউডে সিমরন নামের যে সংজ্ঞা তৈরি হয়েছে, তা পাল্টাতে চলেছেন কঙ্গনা রানাওয়াত৷ আর এই নয়া ‘সিমরন’কে সামনে রেখেই বক্স অফিসের লড়াইয়ে নামছেন পরিচালক হংসল মেহতা৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে