,

কোনো সঙ্গী নেই, আপাতত নিজের সঙ্গেই ডেটিং: মিমি

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। প্রথমবারের মতো মায়ের চরিত্রে মিমিকে দেখা গেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘পোস্ত’ সিনেমায়। ‘পোস্ত’ ১২ মে মুক্তি পেয়েছে সিনেমাটি, মিমি ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, বাবুল সুপ্রিয় প্রমুখ।

আপাতত কাজ নিয়েই ব্যস্ত এ নায়িকা। তবু আলোচনায় আসছেন মাঝে-মধ্যে। নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর দীর্ঘ প্রেমের ইতি হয়েছে কয়েক মাস আগে। এ বিষয়ে মুখ খুললেও এখন আর এ নিয়ে একেবারেই কথা বলতে চান না অভিনেত্রী মিমি চক্রবর্তী।

তবে এটা নিয়ে বিস্তারিত না বললেও মিমির কথাবার্তায় বোঝায় যাচ্ছে রাজের সঙ্গে তার আগের সম্পর্ক নেই। সম্প্রতি ভারতীয় মিডিয়া এবেলায় দেয় সাক্ষাতকারে তেমনটাই জানিয়েছেন মিমি।

প্রশ্ন করা হয়, কোন পরিচালকের সঙ্গে কাজ করে সবচেয়ে বেশি এনজয় করেছেন? উত্তরে বলেন, ‘ওভাবে কোনও একজনের নাম বললে ঠিক হবে না। রিসেন্টলি অরিন্দম শীল’র সঙ্গে কাজ করলাম। দারুণ লেগেছে কাজ করে! আসলে সকলের সঙ্গে কাজ করেই খুব মজা পাই।

রাজের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ হয়েছে জানতে চাইলে মিমি বলেন, ‘এটা নিয়ে গত এক বছর ধরে এত লেখা হয়েছে, কথা হয়েছে যে আর বলার এনার্জিই আমার নেই। সকলে তো সবই জানে!’

তাহলে এখন কাকে ডেট করছেন? ‘নো ওয়ান! ডেটিং মাইসেলফ, অ্যান্ড দ্যাট’স দ্য বেস্ট ফেজ অফ লাইফ’-জানান তিনি। এমনকি রাজের সঙ্গে ছবি নিয়ে কথা-টথা হচ্ছে কিনা জানতে চাইলে উত্তরে মিমি বলেন, ‘ছবি নিয়ে এখুনি কোনও কথা হচ্ছে না। দেখা হলে কথা হয়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে