বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারা মা-ছেলে!

news-image

দেখে মনে হবে বয়স সর্বোচ্চ ২০-২২ বছর। ছিপছিপে শরীরে গ্ল্যামার যেন চুঁইয়ে পড়ছে তার। হয়ত এখনো স্কুল-কলেজের শিক্ষার্থী। বাস্তবটা কিন্তু উল্টো। ওই নারীর বয়স ৫০ বছর। তার ২২ বছরের একটি ছেলেও আছে। সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন যখন মা-ছেলে একসঙ্গে কোথাও বের হন। অনেক ভুল করে ভুল প্রশ্ন করে বসেন।

চিনের হেনান প্রদেশের জিনইয়াঙ্গে বসবাস করা এই নারীর নাম লিউ ইয়েলিন। ছোট থেকেই ফিটনেস নিয়ে সচেতন লিউ। তাই যোগ ব্যয়াম থেকে শুরু করে সুইমিং— সুস্থ থাকতে দিনের বেশির ভাগ সময়টাই শরীরচর্চা নিয়ে ব্যস্ত থাকেন। আর দৈনন্দিন এ জীবন যাপন প্রণালীই তাকে এই বয়সেও ‘টিন-এজ’ রেখেছে বলে মনে করেন তিনি।

লিউয়ের ২২ বছরের ছেলেটি একটি ফিল্ম প্রোডাকশন কোম্পানিতে কাজ করে। কিন্তু ছেলের সঙ্গে বেরোলে সকলেই ছেলেকে তার বয়ফ্রেন্ড বলে ভুল করেন।

লিউ বলেন, নিজেকে এখনও ১৭ বছরের কিশোরী বলেই মনে করি। ৮০ বছরেও এমনই সুন্দর থাকতে চান লিউ ইয়েলিন।

তিনি জানান, অবসর সময়ে সাঁতার কাটতে ভালবাসেন। গত বছর মাত্র চার ঘণ্টায় স্ট্রেট অব মলাক্কা পাড়ি দিয়েছিলেন তিনি। শরীরচর্চার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি। নিয়মিত রক্ত দান করেন। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ