বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাহুবলী থ্রি’ নির্মাণে আলোচনায় নির্মাতারা

news-image

বিনোদন ডেস্ক : ‘বাহুবলী টু’ বা বাহুবলী দ্য কনক্লুশান ঝড়ে উত্তাল ভারত, ভারত ছেড়ে তা এখন আমাদের বাংলাদেশেও। ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ছবিটি।

গত ২৮ এপ্রিল মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর এখন পর্যন্ত ১ হাজার ২০০ কোটি রুপির উপরে আয় করেছে। তৈরি করছে নতুন রেকর্ড।

এদিকে বাহুবলি-টু মুক্তির পর এ ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমা নির্মাণ হবে না বলে জানিয়েছিলেন নির্মাতারা। তবে ভালো গল্প পেলে সম্ভাবনা রয়েছে তাও উল্লেখ করেছেন তারা। ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবরে জানা গেছে, এবার বাহুবলি-থ্রি নির্মাণের কথা ভাবছে এ ফ্র্যাঞ্চাইজির নির্মাতারা।

খবরে আরো বলা হচ্ছে, রাজামৌলি ও তার প্রযোজক শবু ইয়ারলাগাড়া প্রথমবারের মতো তৃতীয় সিনেমা নির্মাণের বিষয়ে আলোচনা করছেন। রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্রপ্রসাদকে সম্ভাব্য প্লট নিয়ে ভাবতে বলা হয়েছে। অন্যান্য লেখকদেরও আইডিয়ার জন্য রাখা হবে। আইডিয়া তৈরির জন্য মিশন ইম্পসিবল এবং কিং আর্থার সিনেমা ফ্র্যাঞ্চাইজির চিত্রনাট্যকারদের নিয়ে টিম গঠন করা হবে।

এখন বাহুবলি-থ্রি সিনেমার বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবেচনা করা হচ্ছে। এদিকে বাহুবলি প্রযোজক শবু ইয়ারলাগাড়া ও করন জোহর আবারো রাজামৌলির সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানানো হয়েছে। ইন্ডিয়া ডটকম।

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল