সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিবারের কনসার্টকে ‘সময়ের অপচয়’ বলায় তোপের মুখে সোনালি

news-image

বিনোদন প্রতিবেদক : জাস্টিন বিবার এবং তাঁর কনসার্ট নিয়ে একাধিক বিতর্ক দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় চলছে। এই শো-কে কেন্দ্র করে এই প্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যে উন্মাদনা ছিল মারাত্মক। শোনা গেছে শোয়ের টিকিটের দাম চার হাজার থেকে ৭৬ হাজার পর্যন্ত ছিল। শো দেখতে সেদিন হাজির ছিলেন বহু বলিউড তারকাও। সেই শো ছেলেকে সঙ্গে নিয়ে দেখতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনালী বিন্দ্রেও।

এই হাই প্রোফাইল এবং বহুল প্রচারিত শো দেখে বহু তারকাই হতাশ। তবে কেউ কেউ চাঁচাছোলা ভাষায় নিজের মত প্রকাশও করেন টুইটারে। আর তেমনই শো প্রসঙ্গে নিজের মতপ্রকাশ করে টুইটারে একের পর এক তোপে বিদ্ধ সোনালী।

তিনি শুধু পপ তারকা জাস্টিন বিবারের শো প্রসঙ্গে বলেছিলেন এই অনুষ্ঠানটি ‘সময়ের অপচয়’ ছাড়া আর কিছুই নয়। তারপর তাঁকে কীভাবে হেনস্থা হতে হল টুইটারে।

এরপরই এই ব্যক্তিকে সোনালী কড়া ভাষায় পাল্টা রিটুইট করে বলেন, সত্যিটা হল বয়সের সঙ্গে সাফল্যের কোনও সম্পর্ক নেই। সাফল্য বয়সেও আসে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেটা সবাই বোঝে না।

তবে টুইটারে যেমন সমালোচনাও হয়েছে অভিনেত্রীর, তেমনই তাঁর স্বপক্ষেও বহু লোক কথা বলেছেন। যেমন এই ব্যক্তি

সোনালী টুইটারাইদের প্রতিক্রিয়া দেখে কার্যত স্তম্ভিত। এরপরই তিনি বলেন, যেকোনও সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের মতপ্রকাশের স্বাধীনতা আছে। ট্রোল করাটা এখন নেটিজেনদের নয়া ট্রেনড, কিন্তু প্রত্যেকের ভাষার ব্যবহারে সংযত হওয়া উচিত্। এত রূঢ় ভাষায় কাউকে কারও আক্রমণের অধিকার নেই বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট