,

অভিনেত্রী মাহিয়া মাহিকে উকিল নোটিশ

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী মাহিয়া মাহির বিরুদ্ধে ফের অভিযোগ। ১০ মে লিখিত আকারে প্রযোজক তাপসী ঠাকুর অভিযোগপত্রটি পরিচালক সমিতিতে পাঠিয়েছেন। সেখানে মাহির খেয়ালিপনার জন্য ‘মনে রেখ’ ছবিটি শেষ হচ্ছে না বলে দাবি করেছেন তিনি। তা ছাড়া ছবির চুক্তিবদ্ধ টেকনিশিয়ানদের ব্যাপারে মাহির আপত্তির কথা বলেছেন।

পাশাপাশি তিনি অতিরিক্ত পারিশ্রমিক, ভারতীয় টেকনিশিয়ান নেওয়া, বিদেশে গানের শুটিং করাসহ বিভিন্ন আবদার করছেন বলে জানিয়েছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরদিন ১১ মে পরিচালক সমিতির পক্ষ থেকে যোগাযোগ করা হয় মাহির সঙ্গে। কিন্তু তিনি কক্সবাজারে মুস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবির শুটিং করছিলেন। ১৬ মে পর্যন্ত থাকবেন সেখানে। শেষ পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা না করেই গতকাল বিষয়টি নিয়ে বৈঠকে বসেন পরিচালক সমিতির সভাপতি, মহাসচিবসহ অন্য সদস্যরা। সিদ্ধান্ত নেন মাহির ব্যাপারে।

মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আমরা শিল্পীদের কাছে এমন অপেশাদার আচরণ আশা করি না। দু-এক দিনের মধ্যে মাহিকে উকিল নোটিশ পাঠানো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তিনি সমস্যার সমাধান না করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একজন প্রযোজককে অযথা হয়রানি করাটা মেনে নেওয়া হবে না। ’

উল্লেখ্য, এর আগে পরিচালক শাহনেওয়াজ শানুও মাহির বিরুদ্ধে পরিচালক সমিতিতে অভিযোগ করেছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে