,

বাঘিনী থেকে দস্যু ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : গত বৃহস্পতিবার হঠাৎ করেই আমির খানের টুইট, ‘শেষমেশ আমাদের শেষ ডাকাতকে পেলাম। স্বাগতম, ক্যাট!’ তার মানে থাগস অব হিন্দোস্তান ছবিতে অমিতাভ বচ্চন-আমির খানদের পাশে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে!

ক্যাটরিনা এখন ব্যস্ত টাইগার জিন্দা হ্যায় ছবির শুটিং নিয়ে। ছবির নায়কও ক্যাটের সাবেক প্রেমিক সালমান খান নাকি এ খবর আগে থেকে জানতেন না! তাই তো টুইট করেছেন, ‘আমি আসলেই একটা টিউবলাইট। মাত্রই জানতে পারলাম, বাঘের বাঘিনী এবার দস্যু।’ টিউবলাইট ছবির প্রচার চালাতে গিয়েই নাকি সাল্লু ভাইয়ের এই দশা।

থাগস অব হিন্দোস্তান প্রথম আলোচনায় আসে বলিউডের দুই মহাতারকা অমিতাভ ও আমিরের একসঙ্গে অভিনয়ের খবর দিয়ে। এরপর শুরু হয় ছবির নায়িকা নিয়ে গুঞ্জনের ঝড়। একে একে আসে শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যানন, বাণী কাপুর, আলিয়া ভাট, সারাহ আলী খানসহ অনেকের নাম। কিন্তু সবাইকে চমকে দিয়ে শেষমেশ প্রধান নায়িকা হলেন দঙ্গল ছবির অভিনেত্রী ফাতিমা সানা শেখ! দঙ্গল-এ ফাতিমা আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। গুঞ্জন উঠেছে, আমিরই নাকি ফাতিমাকে নিতে প্রযোজক আদিত্য চোপড়ার কাছে অনুরোধ করেছেন।

এরপরই আরেক নায়িকার তালিকায় নাম আসে ক্যাটরিনা কাইফের। আদিত্যর পছন্দের তালিকায় ক্যাটরিনা আছেন সামনের দিকেই। যশ রাজ ফিল্মের এক থা টাইগার, জাব তাক হ্যায় জান ছবিগুলোতে অভিনয় করেছেন তিনি। এখন করছেন টাইগার জিন্দা হ্যায়-এর শুটিং। আর ধুম থ্রিতে তো আমিরেরই নায়িকা ছিলেন ক্যাটরিনা।

থাগস অব হিন্দোস্তান ছবিটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণ আচার্য। আগামী জুনে শুরু হতে পারে শুটিং। মুক্তি দেওয়া হবে ২০১৮ সালের দিওয়ালিতে। এনডিটিভি মুভিজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে