,

বাবাকে ‘ডন’ হিসেবে দেখাবেন না, রজনীকে হুমকি হাজি মস্তানের ছেলের

news-image

 

বিনোদন ডেস্ক :অন্যান্য তারকাদের মতোই বায়োপিকের তালিকায় নাম লিখিয়েছিলেন তিনি৷ শোনা যাচ্ছিল, এবার আন্ডারওয়ার্ল্ড ডন হাজি মস্তান মির্জার চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যাবে তালাইভা রজনীকান্তকে৷ ইতিমধ্যেই নাকি পরিচালক পি রঞ্জিতের সঙ্গে কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে তাঁর৷ কিন্তু এর মধ্যেই দাক্ষিণাত্যের সুপারস্টারের কাছে এল হুমকি চিঠি৷ প্রেরক ডনেরই দত্তকপুত্র৷ বাবাকে স্মাগলার কিংবা ডন হিসেবে পর্দায় তুলে না ধরার হুমকি তালাইভাকে দিয়েছেন মুম্বইয়ের এক সময়ের নামকরা মাফিয়া হাজি মস্তান মির্জার দত্তকপুত্র সুন্দর শায়েখর৷
সাধারণ কোনও পত্র নয় দক্ষিণি সুপারস্টারকে রীতিমতো আইনি নোটিস পাঠিয়েছেন সুন্দর৷ যাতে তিনি অভিযোগ করেছেন, তাঁর পালকপিতা জাতীয়স্তরের রাজনীতির পরিচিত মুখ৷ আর একজন বড়মাপের নেতা৷ আর রজনীর ছবিতে তাঁকে একজন স্মাগলার ও ডন হিসেবে দেখানো হচ্ছে৷ যা একেবারেই গ্রহণীয় নয়৷ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি৷ সুন্দর জানান, তাঁর পিছনে এক বিশাল রাজনৈতিক দল রয়েছে আর দলীয় কর্মীরা এই বিষয় নিয়ে খুবই ক্ষুব্ধ৷ যদি হাজি মস্তানকে এমনভাবে পর্দায় তুলে ধরার কোনও উদ্যোগ নেওয়া হয়৷ তাহলে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন৷ আর বলাই বাহুল্য যে এর ফলে তাতে রজনীর সম্পত্তির যে ক্ষয়ক্ষতি হবে এর জন্য তিনিই দায়ী থাকবেন৷

চিঠির উপরিভাগে হুমকি দিলেও পরে অবশ্য নিজের গোপন ইচ্ছের কথা প্রকাশ করেছেন সুন্দর৷ তিনি বলেন, যদি রজনী সত্যি প্রয়াত হাজি মস্তান মির্জার জীবন নিয়ে সিনেমা বানাতে চান৷ তবে তিনি এগিয়ে আসতেন পারেন প্রযোজক হিসেবে৷ তাঁরও নাকি অনেকদিনের ইচ্ছে ছিল বাবার জীবনকে বড়পর্দায় তুলে ধরার৷ তাঁর নাকি ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার’স অ্যাসোসিয়েশনের আজীবনের জন্য সদস্য পদও রয়েছে৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে